
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে আজ রোববার পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রশাসনের যৌথ উদ্দোগে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্রকরে সকল প্রার্থীগণের শুক্রবার থেকে সকল প্রকার প্রচার-প্রচারনা সম্পূর্ণ হয়েছে। রবিবার অনুষ্ঠিত হচ্ছে কালিয়াকৈর পৌরসভার সকল ওয়ার্ড ও উপাজেলার সাতটি ইউনিয়নের নির্বাচনের ভোট গ্রহণ । পৌরসভার নতুন মেয়র ও ইউনিয়ন পরিষোদের নব নির্বাচিত চেয়ারম্যান কে হচ্ছেন তার চুলচেরা বিশ্লেষণ ও হিসেব নিকেশ করেই ভোটাররা আজ নিজেদের প্রার্থী নির্বাচন করবেন।
সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শনিবার বিকেলের মধ্যেই নির্বাচন সামগ্রী ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো উপজেলা এলাকা। নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী থানা পুলিশ ,ডিবি,র্যাব, সাদা পোশাকে পুলিশ বাহিনীর সদস্যরা।
ভোট গ্রহণের দিন রবিবার নির্বাচনী এলাকার সকল অফিস, মিল-কারখানা,ব্যাংক,বিমা,এনজিও, স্কুল কলেজসহ সকল প্রতিষ্ঠাণ সমূহ ছুটি ঘোষণা করা হয়েছে। কালিয়াকৈরে প্রথম বারের মতো পৌর নির্বাচনে ইভিএম ব্যবহার হচ্ছে।
পৌরসভার ৭টি ওর্য়াডে ৪১ কেন্দ্রেরে ২৭৬ টি বুথ ও উপজেলার ০৯টি ইউনিয়নের মধ্যে ০৭টি ইউনিয়নে ৭৫ টি কেন্দ্রে ৪৭৪ টি বুথে এক যুগে ভোট গ্রহন হবে।
কালিয়াকৈর পৌর এলাকায় তিন প্লাটুন ,সাতটি ইউনিয়নে তিন প্লাটুন বিজিবি মোতায়েন মোতায়েন করা হয়েছে। নির্বাচনীয় এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় বিজিবি টহল অব্যাহত থাকবে।
গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ জানান, নির্বাচনের সকল প্রস্ততি সম্পন্ন করে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনিয় মালামাল পাঠানো হচ্ছে। রাতের মধ্যে কর্তব্যরত অফিসাররা স্ব-স্ব স্থানে পৌছে যাবে। ইভিএম এর জন্য ১০ সদস্য বিশিষ্ট দক্ষ টেকশিয়ান প্রস্তুত রয়েছে।

















