Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ঈদগাঁওর টিএন্ডটি অফিস ময়লা আবর্জনায় ভরপুর : পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি

  • Reporter Name
  • আপডেট সময় : 01:40:51 am, Friday, 3 December 2021
  • 191 বার পড়া হয়েছে

ঈদগাঁওর টিএন্ডটি অফিস ময়লা আবর্জনায় ভরপুর : পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি

এম আবু হেনা সাগর,ঈদগাঁও।।

কক্সবাজারের ঈদগাঁওর টিএন্ডটি অফিসটি বন্ধ হয়ে গেছে। সামনের পুকুরসহ পুরো ভাউন্ডারী এলাকা ময়লা আবর্জনায় ভরপুর হয়ে উঠেছে। দেখার যেন কেউ নেই। সড়ক দিয়ে যাতায়াত করতে এলাকার লোকজন ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে পরিবেশ দূষণ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এলাকার মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে ।

দেখা যায়, ঈদগাঁও বাজারের ডিসি সডকের হাই স্কুল গেইট সংলগ্ন জাগির পাড়া সড়কে ঈদগাঁও টিএন্ডটি অফিস। দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ হয়ে গেছে টিএন্ডটি অফিসের। অযত্ন অবহেলায় টিএন্ডটির গেইট, রাস্তা, বাউন্ডারী ওয়াল ও টিএন্ডটি পুকুর ,অফিসসহ সব কিছু ময়লা আবর্জনায় ছেয়ে গেছে। ঈদগাঁও বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, হাসপাতালসহ সব কিছুরই ময়লা আবর্জনাও বর্জ্য এ টিএন্ডটি পুকুর ও টিএন্ডটি অফিসের বাউন্ডারীর ভিতরে ফেলা হচ্ছে।

এক সময়ের একমাত্র গুরুত্বপূর্ণ যোগাযোগর মাধ্যম এই টিএন্ডটি ল্যান্ডফোন। এ সড়কটি টিএন্ডটি সড়ক হিসেবে পরিচিত ছিল । এটি ঈদগাঁও বাজারের খুবই গুরুত্বপূর্ণ সড়ক । এ সড়ক দিয়ে বাজারগামী,স্থানীয় লোকজন ছাড়া ও ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়,ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসা ও ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একমাত্র যাতায়াতের সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন ও শিক্ষার্থীরা চরম দুর্বিষহ হয়ে উঠেছে।

কজন শিক্ষার্থী জানান, আমাদের খুবই সমস্যা হচ্ছে দুর্গন্ধযুক্ত সড়ক দিয়ে স্কুলে যাওয়া আসা করতে বিকল্প সড়ক থাকলে আমরা অনেকটা স্বস্তি পেতাম। এক ব্যবসায়ীর মতে, বাজারের সমস্ত ময়লা আবর্জনা এই টিএন্ডটি পুকুরে ফেলা হচ্ছে। যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হচ্ছে ও এলাকার পরিবেশ দূষণ হচ্ছে ।

ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো জানান, এত বড় বাজারের ময়লা আবর্জনা ফেলার কোন জায়গা নেই এটা নিয়ে আমরাও সমস্যায় আছি। তবে আমরা বাজার পরিচালনা পরিষদ পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ বিষয়ে আবেদন করেছি । সচেতন মহল পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ঈদগাঁওর টিএন্ডটি অফিস ময়লা আবর্জনায় ভরপুর : পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকি

আপডেট সময় : 01:40:51 am, Friday, 3 December 2021