Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

র‌্যাবের অভিযানে আটক ৫ জেএমবি সদস্যকে নীলফামারী থানায় হস্থান্তর, মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:59:00 pm, Sunday, 5 December 2021
  • 193 বার পড়া হয়েছে

নীলফামারীতে জেএমবি’র ৫ সদস্য আটক

আমিরুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি ।।

নীলফামারী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র রংপুরের সামরিক শাখার প্রধানসহ ৫ সদস্যকে আটকের ঘটনায় মামলা করেছে র‌্যাব। মামলায় ৬ জঙ্গির নাম উল্লেখ করা হয়েছে। রবিবার (৫ডিসেম্বর) সকালে নীলফামারী থানায় মামলাটি হয় । বাদী হয়েছেন র‌্যাব-১৩ রংপুর এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের।
র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গত শনিবার সকালে জঙ্গি বিরোধী অভিযানে আটক হওয়া ৫ জেএমবি সদস্যকে নীলফামারী থানায় হস্থান্তর করা হয়েছে। তাঁরা জেএমবির সামরিক শাখার সক্রিয় সদস্য এবং বোমা তৈরিতে সক্ষম ছিলো এবং তৈরিও করেছিলো। এ মামলায় প্রধান আসামী করা হয়েছে জেলা সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের পুটিহারী এলাকার জহুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম শরিফকে (৩৪)। অন্য আসামীরা হলেন, একই ইউনিয়নের তেলিপাড়া উত্তর মুশরত কুখাপাড়া এলাকার মৃত. মকবুল হোসেনের দুই ছেলে জাহিদুল ইসলাম (৩০) ও অহিদুল ইসলাম (২৮), ভবানীমোড় এলাকার রজব আলীর ছেলে ও তেলিপাড়া জামে মসজিদের ইমাম নূর আমিন(৩৫), সংগলশী ইউনিয়নের বালাপাড়া এলাকার তছলিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে সুজা (২৬) ও চড়াইখোলা ইউনিয়নের বন্দর চড়াইখোলা গ্রামের অজর উদ্দিনের ছেলে ওয়াহেদ আলী (২৮)। তবে মামলার প্রধান আসামী শরিফুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বলেন, সন্ত্রাস বিরোধী আইনে র‌্যাব ৬ জনের নামে মামলা করেছে। গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (৪ ডিসেম্বর) সকালে জেলা সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারি গ্রামের সুলতান আলীর বাড়ি থেকে জেএমবি’র সক্রিয় ৫ সদস্যকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৩ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় বিপুল পরিমান বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

র‌্যাবের অভিযানে আটক ৫ জেএমবি সদস্যকে নীলফামারী থানায় হস্থান্তর, মামলা

আপডেট সময় : 08:59:00 pm, Sunday, 5 December 2021