Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:31:34 pm, Tuesday, 7 September 2021
  • 180 বার পড়া হয়েছে

নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

নোয়াখালী প্রতিনিধি।।

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ ১০ জনকে গ্রেফতারের প্রতিবাদে পুলিশের চোখ ফাঁকি দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা।
সোনাইমুড়ী উপজেলা জামায়েত আমির ও চাষীরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৭ টার দিকে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে চৌমুহনী ব্যাংক রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কাচারি বাড়ির মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি মহল চৌধুরী, চেীমুহনী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, শিবিরের নোয়াখালী উত্তর সভাপতি মো.সুমন।

বেগমগঞ্জ মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.রুহুল আমিন জামায়াত শিবিরের বিক্ষোভ মিছিল হওয়ার বিষয়টি লোক মুখে জেনেছেন। তবে পুলিশ মিছিল করতে দেখেনি।

অপর দিকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাইমুড়ী বাজারে মঙ্গলবার সকালে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করছে। সোনাইমুড়ী উপজেলা জামায়েত ইসলামের আমির হানিফ মোল্লা বিষয়টি স্বীকার করে বলেন কেন্দ্রীয় কর্মসূচী হিসাবে জেলার প্রত্যেকটি উপজেলায় তাদের কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনাইমুড়ী বাজারে তার নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে তিনি বক্তব্য রেখেছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম বলেন জামায়াত ইসলাম বিক্ষোভ মিছিল করেছে মর্মে তার কাছে কোন সংবাদ নেই।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-প্রশাসন) দীপক জ্যোতি খীসা বলেন জামায়াত ইসলামের লোকজন জেলার কোথাও কোন বিক্ষোভ সমাবেশ করছে বলে তার জানা নেই।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : 07:31:34 pm, Tuesday, 7 September 2021