Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত

  • Reporter Name
  • আপডেট সময় : 10:32:05 pm, Friday, 5 November 2021
  • 198 বার পড়া হয়েছে

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত

মো.ইমরান হোসেন হান্নান,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।

গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহা-সড়কের এমসি বাজার এলাকায় মুরগিবাহী পিকআপ ভ্যানচাপায় তিন জনের মৃত্যু ও এক জন আহত হয়েছে।
মাওনা হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় বৃহস্পতিবার রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা বিভিন্ন ওয়াজ মাহফিলসহ হাট-বাজারে আতর, তসবি, জায়নামাজ ও টুপিসহ নামাজের নানা উপকরণ বিক্রি করতেন। বৃহস্পতিবার রাতে তারা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে দাঁড়িয়ে বাড়ি ফিরতে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জনি মারা যান। পরে আহত অবস্থায় ইব্রাহীম এবং তোফাজ্জলকে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। একজনের অবস্থা গুরুতর।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পাইক পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ ওরফে জনি (৩২), ময়মনসিংহ জেলার পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৩৫), খুলনা জেলার পাইকগাছার ফতেপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহিম হাবিব (৩২)। এরা শ্রীপুর পৌরসভার সিএন্ডবি বাজার এলাকায় ভাড়া থাকতেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনার পর পিকআপটি আটক করা গেলেও ঘাতক চালক পালিয়ে গেছে। নিহতদের স্বজনের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় তিন জন নিহত

আপডেট সময় : 10:32:05 pm, Friday, 5 November 2021