Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাঙ্গুনিয়ার ১৩ ইউপিতে ৮ জন বিনা ভোটে জয়ের পথে, ৫টিতে অনড় বিদ্রোহীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 11:01:26 pm, Friday, 12 November 2021
  • 183 বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার ১৩ ইউপিতে ৮ জন বিনা ভোটে জয়ের পথে, ৫টিতে অনড় বিদ্রোহীরা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য রাঙ্গুনিয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৫ ইউপিতে রয়েছেন আওয়ামী লীগের ৫ ‘বিদ্রোহী প্রার্থী’।

জানা যায়, গত ২ নভেম্বর ছিল মনোনয়ন জমাদানের শেষ দিন। জমাদানের শেষ দিনে ৬ ইউপিতে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বিজয়ের পথে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৬ প্রার্থী। তারা হলেন ৫ নং পারুয়া ইউনিয়নে একতেহার হোসেন, ৬ নং পোমরায় আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরী, ৮নং সরফভাটায় শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, ৯নং শিলক ইউনিয়নে নজরুল ইসলাম তালুকদার, ১০নং পদুয়ায় মুক্তিযোদ্ধা মো, আবু জাফর ও ১১নং চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নে আলহাজ্ব ইদ্রিস আজগর।

এদিকে গতকাল (১১ নভেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ১নং রাজানগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীর ও ১২ নং কোদলা ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নুরুল আজিম মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার ও আবদুল কাইয়ুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। বাকি ৫ ইউপি ২নং হোসনাবাদ, ৭নং বেতাগী, ১৩নং ইসলামপুর ইউনিয়ন, ১৪নং দক্ষিণ রাজানগর ও ১৫নং লালানগর ইউনিয়নে ৫ বিদ্রোহী প্রার্থী নৌকার গলার কাঁটা হয়ে রয়েছেন।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন অফিসার বয়োজীদ আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাঙ্গুনিয়ার ১৩টি ইউনিয়নে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৬২ ও সংরক্ষিত পদে ১২৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। এদের মধ্যে শুরু থেকেই ৬ ইউনিয়নে কোনো প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী না থাকায় ৬ জন, এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সেখানে ২ জনসহ মোট ৮ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

আজ শুক্রবার (১২ নভেম্বর) ১৩ ইউনিয়নে চেয়ারম্যান ৫ জন, সংরক্ষিত ১২৫ জন ও সাধারণ সদস্য ৪৬২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

আগামী ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ১৩ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৪৩৭। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ২৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৪ শত ১০ জন। ১১৮টি কেন্দ্রে ভোট নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাঙ্গুনিয়ার ১৩ ইউপিতে ৮ জন বিনা ভোটে জয়ের পথে, ৫টিতে অনড় বিদ্রোহীরা

আপডেট সময় : 11:01:26 pm, Friday, 12 November 2021