Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে গণমাধ্যমকর্মিদের নিজ কক্ষ থেকে বের করে দিলেন জেলা প্রশাসক

  • Reporter Name
  • আপডেট সময় : 10:32:22 pm, Wednesday, 24 November 2021
  • 138 বার পড়া হয়েছে

নোয়াখালীতে গণমাধ্যমকর্মিদের নিজ কক্ষ থেকে বের করে দিলেন জেলা প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীতে জেলা প্রশাসককে বিএনপির স্মারকলিপি প্রদানের সময় গণমাধ্যমকর্মিদের নিজ কক্ষ থেকে বের করে দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক দায়িত্বরত গণমাধ্যমকর্মিদের রুক্ষ ভাষায় নিজ কক্ষ থেকে বের করে দেন। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

বুধবার দুপুরে বিএনপির জেলা কমিটির সভাপতি গোলাম হায়দার ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মিদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যান। কার্যালয়ের নিচে প্রধান ফটকের সামনে নেতাকর্মিরা ব্যানার নিয়ে কিছু সময় অবস্থান করেন। পরে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় গণমাধ্যমকর্মিরা সংবাদ সংগ্রহের জন্য জেলা প্রশাসক খোরশেদ আলম খানের কক্ষে প্রবেশ করলে বিএনপির নেতৃবৃন্দকে কক্ষে থাকতে বলে গণমাধ্যমকর্মিদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তার এমন রুঢ় আচরণে গণমাধ্যমকর্মিদের স্মারকলিপি প্রদানের ছবি সংগ্রহ না করেই বের হতে বাধ্য হয়।
ডিবিসির নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল অভিযোগ করে বলেন, বিএনপির স্মারকলিপি দেয়ার সংবাদটি আমার অফিস এ্যাসাইনমেন্ট ছিলো। সংবাদ সংগ্রহ করতে গেলে জেলা প্রশাসক আমিসহ গণমাধ্যমকর্মীদের ‘আপনারা কেন এসেছেন, বের হয়ে যান, এখান থেকে বের হয়ে যান বলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় চ্যানেল টেয়েন্টিফোর ও বাংলাদেশপোস্টসহ জেলায় কর্মরত বেশ কয়েকজন গণমাধ্যমকর্মি বের হয়ে যান। আমার অফিস এ্যাসাইনমেন্ট হওয়ায় ওই কক্ষে অপেক্ষা করি। কিছুক্ষণ পরেই তিনি আমাকে ‘এই আপনি এখনো বের হননি? বলেছি না বেরিয়ে যেতে, বের হন, বের হন বলে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন।
বাংলাদেশ পোস্টের জেলা প্রতিনিধি আজাদুল ইসলাম দ্বীপ আজাদ বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সামনেই তিনি খুবই রুক্ষ ভাষায় আমাদের বের হয়ে যেতে বলেন। সাংবাদিকদের প্রত্যেকেরই আইডি কার্ড, বুম, ক্যামেরায় স্ব স্ব প্রতিষ্ঠানের লোগো সাঁটানো ছিলো।
চ্যানেল টেয়েন্টিফোরের ক্যামেরাপার্সন রফিক উল্যাহ সুমন বলেন, এত বছর কাজ করছি এভাবে আমাদের কেউ বের করে দেয়নি। উনি তো আমাদের চেনেন তবুও তিনি (ডিসি) হাত নির্দেশ করে তার কক্ষ থেকে সাংবাদিকদের বের করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, আমি আসলে চিনতে পারিনি। আমি মনে করেছি দলীয় (বিএনপির দলের নিজস্ব) ক্যামেরাম্যান।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে গণমাধ্যমকর্মিদের নিজ কক্ষ থেকে বের করে দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় : 10:32:22 pm, Wednesday, 24 November 2021