Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

রাঙ্গুনিয়ায় প্রত্যাশীর নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 01:09:28 am, Thursday, 16 December 2021
  • 165 বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ায় প্রত্যাশীর নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো :

নিরাপদ অভিবাসন প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) উপজেলার সরফভাটা ইউনিয়নের ইয়াছমিন কমিউনিটি সেন্টার হল রুমে প্রত্যাশীর স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশান সিস্টেমস (সিমস) প্রকল্পের ‘নিরাপদ অভিবাসন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহয়তায় ও সুইস উন্নয়ন সংস্থার হেলভেটাস বাংলাদেশের কারিগরী সহযোগিতার সাথে পার্টনারশীপে স্ট্রেনদেনথ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশান সিস্টেমস ( সিমস) প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে। প্রকল্পের মাধ্যমে বিদেশগামী, বিদেশে অবস্থানরত ও বিদেশ থেকে ফেরত আসা অভিবাসী এবং তাদের পারিবারের আর্থ-সামাজিক, অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা প্রদান করা হচ্ছে।

এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে সংস্থাটি নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের মানবাধিকার ও ন্যায় বিচার প্রাপ্তির লক্ষ্যে আইনি সহয়তার কাজ করছে। তাছাড়া নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্য প্রদানের জন্য জনসচেতনতা বৃদ্ধি, সঠিক উপায়ে রেমিট্যান্স ব্যবহার সম্পর্কে ধারণা ও প্রতারিতরা আইনি সহায়তা পাওয়ার পরামর্শসহ বিভিন্ন প্রকার কার্যক্রম বাস্তবায়ন করছে। হেলভেটাস বাংলাদেশকে সহায়তা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’।

প্রজেক্ট অফিসার মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রত্যাশীর রাঙ্গুনিয়ার সমন্বয়ক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশীর এরিয়া ম্যানেজার শুলক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জোবাইরা নুসরাত লিলি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসরাত জাহান, জান্নাতুল ফেরদৌসসহ প্রত্যাশীর কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপজেলার ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী, প্রবাস ফেরত অভিবাসী, সম্ভব্য অভিবাসীসহ মোট ৫০ জন কর্মশালায় উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন।

পুরো কর্মশালাটি পরিচালনা করেন প্রজেক্ট অফিসার মোঃ আজিম উদ্দিন।

তিনি বলেন, রাঙ্গুনিয়া তথা চট্টগ্রাম থেকে অনেক মানুষ দালালের খপ্পরে পড়েছেন, সর্বস্ব হারিয়েছেন, কিংবা সাগর পথে বিদেশ গমন করেছে। সেসব মানুষ ও তাদের পারিবারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিদেশ থেকে ফেরত এসে বসে থাকা যাবে না। বিদেশের অর্জিত অভিজ্ঞতা দেশে কাজে লাগাতে হবে। তিনি অভিবাসনের ইতিহাস , বাংলাদেশের উন্নয়নে রেমিটেন্সের অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এসম তিনি উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা আজ কর্মশালায় অংশগ্রহন করেছেন তাদের দায়িত্ব হচ্ছে নিজ নিজ ওয়ার্ডের অভিবাসন ইচ্ছুক মানুষকে সচেতন করা। বিদেশ যাওয়ার আগে জনশক্তি অফিসের মাধ্যমে তথ্য নিয়ে কাগজপত্র যাচাই করে কাজ ও ভাষা শিখে বিদেশ যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

রাঙ্গুনিয়ায় প্রত্যাশীর নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট সময় : 01:09:28 am, Thursday, 16 December 2021