
মনির হোসেন ,বরিশাল ব্যুরো
স্টাফ রিপোর্টার \ বাংলা বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলতে বরিশালে দিন-রাত ব্যস্ত সময় কাটাচ্ছেন চারুকলা ও উদীচীর সংগঠক ও কর্মীরা।
পাশাপাশি নৃত্য ও কন্ঠ শিল্পীরাও সময় কাটাচ্ছেন অনুশীলনীর মধ্যদিয়ে। প্রতি বছর ব্যাপক জাকজমক ভাবে পালন করলেও এ বছর একটু সংক্ষেপ করা হয়েছে অনুষ্ঠানকে। এবারও নগরীতে দুটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
একটি চারুকলার ও অপরটি উদীচীর। মঙ্গল শোভাযাত্রা আকর্ষণীয় করার লক্ষ্যে উভয় সংগঠনই বানাচ্ছে ভিন্নধর্মী ব্যানার ও ফেস্টুন। চারুকলার সংগঠক সুশান্ত ঘোষ জানান, পহেলা বৈশাখ সকাল সাতটায় নগরীর অশ্বিনী কুমার
টাউন হলের সামনে চারুকলার পক্ষ থেকে সকলকে রাখিবন্ধনের মাধ্যমে বর্ষবরণের অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে। সকাল আটটায় মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করা হবে। উদীচীর সভাপতি সাইফুর রহমান মিরন জানান,
ব্রজমোহন বিদ্যালয়ের বকুলতলায় প্রভাতী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে উদীচীর বর্ষবরণের আয়োজন। প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ববৃন্দ সকাল আটটায় শিশুদের হাতে রাখি পরিয়ে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করবেন।

















