Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কলেজ ছাত্রকে হত্যাচেষ্টার বিচার দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:33:36 pm, Tuesday, 26 April 2022
  • 121 বার পড়া হয়েছে

কলেজ ছাত্রকে হত্যাচেষ্টার বিচার দাবিতে মানববন্ধন

বরিশাল ব্যুরো।।

ঝালকাঠির নলছিটিতে মেধাবী কলেজ ছাত্র হত্যা চেষ্টার আসামিকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় নলছিটি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় আহত বরিশাল অমৃত লাল দে কলেজের ছাত্র শান্ত অধিকারীর বাবা কমল চন্দ্র অধিকারী ও গ্রামের শতাধিক মানুষ। মানববন্ধন শেষে পুলিশ উল্টো আহত কলেজ ছাত্রের বাবাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সঞ্জয় মন্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১৬ এপ্রিল বাড়ির কাছেই সঞ্জয় মন্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মন্ডল কমলের স্ত্রী কল্যাণী রানীকে পিটিয়ে আহত করে। মাকে বাঁচাতে গেলে ছেলে বরিশাল অমৃত লাল দে কলেজের মেধাবী শিক্ষার্থী শান্ত অধিকারীকেও এলোপাথারি পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শান্তর বাবা কমল চন্দ্র অধিকারী হামলাকারী সঞ্জয় মন্ডলসহ দুই জনের নামে নলছিটি থানায় মামলা দায়ের করেন। পুলিশ এক সপ্তাহেও আসামিদের গ্রেপ্তার না করায় রবিবার সকালে নলছিটি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে শান্তর পরিবার। এতে শান্তর বাবাসহ গ্রামের শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে আসামি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার ও চাকরি থেকে অপসারণের দাবিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি দিতে যাওয়ার পথে পুলিশ শান্তর বাবাকে গ্রেপ্তার করে।
নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. আউয়াল জানান, মানববন্ধন করার কারনে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গত ১৮ এপ্রিল সঞ্জয়ের ভাই প্রসঞ্জিত মন্ডলের দায়ের করা একটি মামলায় কমল চন্দ্র অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কলেজ ছাত্রকে হত্যাচেষ্টার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 04:33:36 pm, Tuesday, 26 April 2022