Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কোম্পানীগঞ্জে ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

  • Reporter Name
  • আপডেট সময় : 07:07:55 pm, Friday, 29 April 2022
  • 124 বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জে ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারের ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির চালের কার্ড চাওয়ায় এক বিধবা বৃদ্ধ নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাটের বিরুদ্ধে। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে প্রভাবশালী একটি মহল।

ভুক্তভোগী রোকেয়া বেগম (৬০) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের ওয়াসি মিজি বাড়ির মৃত ইউনুসের স্ত্রী।

গতকাল শুক্রবার ২৮ এপ্রিল রাতে এ ঘটনায় নির্যাতনের শিকার নারী অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে একই দিন দুপুর ২টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের ওয়াসি মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে জানা যায়, নির্যাতনের শিকার বিধাব নারী রোকেয়া বেগম অতিবৃদ্ধ চলাফেরা করতে খুবই কষ্ট হয়। তাঁর কোন ছেলে সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর স্থানীয়দের সহযোগিতায় কোন রকম জীবিকা নির্বাহ করে আসছেন। শুক্রবার দুপুরের দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সম্রাট ওই নারীদের বাড়িতে তাঁর অনুসারী কয়েকটি পরিবারের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফের চালের কার্ড বিতরণ করতে যান। কার্ড বিতরণ করার সময় মেম্বারের কাছে রোকেয়া বেগম ভিজিএফের একটি কার্ড চাইলে তিনি তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। একপর্যায়ে বৃদ্ধ নারী তাকে গালমন্দ করতে নিষেধ করলে মেম্বার ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলের পাশে থাকা লাঠি নিয়ে ওই নারীকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

রোকেয় বেমগ অভিযোগ করে আরো বলেন, এরপর তাঁর শৌরচিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই সময় মেম্বার উপস্থিত লোকজনের সামনে তাকে হুমকি দিয়ে বলে এ ঘটনায় কোন বিচার বৈঠক বসালে আমাকে পুনরায় পেটানো হবে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হায়দার হোসেন সম্রাট অভিযোগ নাকচ করে দিয়ে দিয়ে বলেন ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে মারধর করেনি তবে গালমন্দ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন এখন ভিজিএফ কার্ডের সময় নয়। তবে ভিজিএফের চালের কার্ড চাওয়ায় এক নারীকে মারধর করার অভিযোগ এনে এক ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় এক নারী লিখিত অভিযোগ করেছেন। ওসি আরো জানায়,মাটি কাটা নিয়ে কোন সমস্যা হয়ছে। একজন আরেক জনকে গালিগালাজ করেছে। মারধারের ঘটনা সত্য না। বৃদ্ধ নারীর শরীরে আঘাতের বিষয়ে জানতে চাইলে ওসি জানায় অন্য কোথাও আঘাত পেয়েছে ওই নারী। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কোম্পানীগঞ্জে ভিজিএফের কার্ড চাওয়ায় বৃদ্ধ নারীকে পেটানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আপডেট সময় : 07:07:55 pm, Friday, 29 April 2022