Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে ২০০ কেজি সরকারি চাল কালো বাজারে বিক্রি- গ্রেফতার ২

  • Reporter Name
  • আপডেট সময় : 10:52:16 pm, Thursday, 12 May 2022
  • 96 বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কবিরহাটে ২০০ কেজি সরকারি চাল কালোবাজারে বিক্রির করতে নেওয়ার সময় হাতে নাতে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার কাছারিরহাট বাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক মো. হাফিজ উল্যাহ (৩২) ও চাল বহনকারী রিকশা চালক দেলোয়ার হোসেন (৩৮)।

শুক্রবার (১৩ মে) সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার ১২ মে সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার কাছারিরহাট এলাকা থেকে ওই চাল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি আরো জানান, সরকারি চাল পাচারের চেষ্টার অভিযোগে কবিরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বৃহস্পতিবার বিকেলে মামলা করেছেন। ওই মামলায় কাছারিরহাট খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক মো. হাফিজ উল্যাহ (৩২) ও চাল বহনকারী রিকশার চালক দেলোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে কবিরহাট উপজেলার কাছারিরহাট বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চার বস্তা চাল রিকশায় নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা রিকশা চালককে আটক করে। এরপর রিকশাচালক দেলোয়ার কে জিজ্ঞাসা করলে তিনি জানান কাছারিরহাট বাজারের পরিবেশক হাফিজ উল্যাহর দোকান থেকে চালগুলো পাশের ইলিয়াস নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাচ্ছেন। এ সময় স্থানীয় লোকজন চালের বস্তাগুলোসহ রিকশাচালককে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে রিকশাচালক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সালাউদ্দিন বলেন, জব্দ করা চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। চালগুলো ডিলারের দোকান থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে।

ওসি জানায়, এ ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিদের ওই মামলায় বিচারিক আদালেতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে ২০০ কেজি সরকারি চাল কালো বাজারে বিক্রি- গ্রেফতার ২

আপডেট সময় : 10:52:16 pm, Thursday, 12 May 2022