
আলী হোসেন রুবেল ভোলা।।
পৃথিবীতে মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং সুন্দর ভাবে বেঁচে থাকতে গৃহ এবং ভিটে মাটির বিকল্প নেই। আর সেই গৃহই যদি হয় কড়াল গ্রাসী মেঘনা কোলের ভিতরে তাহলে অস্তিত্ব টিকিটে রাখা হয় মহা দুস্কর। এমনি এক অস্তিত্ব সংকটে রয়েছে ভোলার রাজাপুরের হাজারো পরিবার যাদের দেখার মতো কেউ নেই। এমনি অস্তিত্ব সংকটে থাকা ভোলার রাজাপুরের অসহায় মানুষের ভিটে মাটির রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ১৬-০৫-২২তারিখ রোজ সোমবার সকালে রাজাপুর ২নং ওয়ার্ডের জোরাখাল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাক্ষসী মেঘনার ভাঙ্গন থেকে ভিটে মাটি রক্ষার দাবীতে রাজাপুরের ভাঙ্গনকবলিত এলাকায় হাজারো মানুষের মানববন্ধন হয়েছে।
মানববন্ধনে ভিটে মাটি রক্ষায় সিসি ব্লকের দাবী জানান রাজাপুরবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, এক সময়ের বিশাল আয়তনের রাজাপুর যেখানে ২৬টি মৌজার বেশিসংখ্যক আজ মেঘনার গর্ভে বিলিন হয়ে গেছে তাই অতিদ্রুত যদি সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ অথবা জিওব্যাগ না দেওয়া হয় তাহলে এই বর্ষায় রাজাপুরের কয়েকটি প্রাইমারী স্কুলসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা বিলিন হয়ে যাবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী, ইউপি সদস্য মাসুদ রানা, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ছাদেক ছোকদার, কলেজ ছাত্র আলামিনপ্রমুখ।
মানববন্ধন শেষে সাংবাদিক আমির হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মিজান সর্দার, আলামিন সর্দারসহ ৫ জনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন।

















