Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জমি কিনে রেষ্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 10:24:04 am, Thursday, 19 May 2022
  • 106 বার পড়া হয়েছে

জমি কিনে রেষ্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সুবর্ণচরে জমি কিনে রেজিস্ট্রি না পাওয়ায় ক্ষোভে দুঃখে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মৃত মোশের্দা বেগম (৫০) উপজেলার চরজব্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আবুল কালামের স্ত্রী।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ওই গৃহবধূর মৃত্যু হয়। এর আগে একই দিন বেলা ১১টার দিকে নিজ বাড়িতে পরিবারের সদস্যদের অগোচরে সে ধানে দেওয়ার প্রাণঘাতী কীটনাশক পান করে।

নিহতের ছেলে ইউছুফ অভিযোগ করে বলেন, ৮ বছর আগে একই এলাকার ছিদ্দিক উল্যার ছেলে সিরাজ বেপারী থেকে বসতবাড়ির জায়গাসহ ৩৭ ডিসমেল জমি ক্রয় করে আমাদের পরিবার। এ জমি ক্রয় করার ৮ বছর অতিবাহিত হলেও সিরাজ বেপারী আমাদের জায়গা রেজিষ্ট্রি দেয় নাই। আমার মা-বাবা তাঁর কাছ থেকে ক্রয়কৃত জমি রেজিষ্ট্রি নিতে বারবার ধরনাও দিয়ে ব্যর্থ হয়। সিরাজ বেপারী নানা অজুহাতে জমি রেজিষ্ট্রি না দিয়ে তালবাহানা করে। একপর্যায়ে আমার মাকে পাগল অ্যাখা দিয়ে অপমান করে। এতে ক্ষোভে-দুঃখে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে বিষপান করেন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে তিনি মারা যান। নিহতের পরিবার এ ঘটনায় সিরাজ বেপারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর থেকে অভিযুক্ত সিরাজ গা ঢাকা দিয়েছে। অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার তাঁর মোবাইলে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। সরেজমিনে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার প্রতিষ্ঠান বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।

ওসি আরো জানায়,এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জমি কিনে রেষ্ট্রি না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় : 10:24:04 am, Thursday, 19 May 2022