
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের উদ্যোগে ল্যাপটপ,প্রজেক্টর,সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টার দিকে বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই সামগ্রী বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.ফরহাদ আহমেদ ফকির। বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক
যুগ্ম-আহবায়ক মো.নুর নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,গাজীপুর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের অধ্যক্ষ মো.শাহ জাহান ভূঁইয়া, তিতাস থানার এ এস আই ও বলরামপুর ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্বরত কর্মকর্তা সুমন পাটোয়ারী ও বিশিষ্ট সমাজ সেবক অহিদুর রহমান প্রমুখ।এছাড়া বলরামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোফাজ্জল হোসেন,মো. আলাউদ্দিন ব্যাপারী,
মো.জাহাঙ্গীর আলম,মো.রিপন ভূঁইয়া,মো.মকবুল হোসেন,আবুল কালাম আজাদ,পাভেল মাহমুদ,
মো.রমজান ব্যাপারী, মহিলা সদস্য স্বন্নেহার আক্তার শাখা উপস্থিত ছিলেন।এসময় গাজীপুর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের
অধ্যক্ষ মো.শাহ জাহান ভূঁইয়ার হাতে ল্যাপটপ ও প্রজেক্টর তুলে দেন অতিথিরা।এরপর বলরামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সদস্যদের হাতে
ক্রীড়া সামগ্রী ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়।

















