Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কালিয়াকৈরে নৌকা তৈরির ধুম

  • Reporter Name
  • আপডেট সময় : 03:23:10 pm, Tuesday, 28 June 2022
  • 152 বার পড়া হয়েছে

কালিয়াকৈরে নৌকা তৈরির ধুম

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি।।

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকায় বর্ষাকালের নৌকা তৈরির ধুম পড়েছে । নদীখাল ও বিলে পানি আর পানি। এ সময় উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ জীবন-জীবিকার প্রয়োজনে ও যাতায়াতের জন্য কোষা নৌকার ওপর নির্ভরশীল থাকেন। ফলে উপজেলায় নৌকা তৈরির ধুম পড়েছে।
পাশাপাশি চলছে পুরোনো নৌকা মেরামতের কাজও। নৌকা তৈরির কাজে ব্যস্ত সময় পায় করছেন কারিগররা। তবে গত বছরের তুলনায় কাঠের দাম বেশি হওয়ায় এবার নৌকার দাম বেশি বলে জানা গেছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার দক্ষিণ – পশ্চিমাঞ্চল নিচু এলাকা। বর্ষাকালেই মাঠঘাট ও বিল পানিতে তলিয়ে যায়। সুত্রাপুর ইউনিয়নের টালাবহ বাজার, ঢালজোড়া ইউনিয়নের আড়ই গঞ্জ, বেনুপুর বাজার, বলিয়াদী বাজার সহ বিভিন্ন গ্রামে চলছে নৌকা তৈরি ও মেরামতের কাজ। হাতুড়ি কাঠের খুটখাট ছন্দ ছড়িয়ে পড়েছে চারপাশ। কেউ কাঠ কাটছেন, আবার কেউ নৌকায় আলকাতরা লাগাচ্ছেন। কোথাও কোথাও পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নৌকা তৈরিতে কাজ করছেন নারীরাও।

টালাবহ বাজারে কাঠ ব্যবসায়ী মো.লাবিব উদ্দিন জানান, কাঠের দাম গত বছরের তুলনায় এবছর কাঠের দাম অনেক বেশী। প্রতিদিন ছয় জন কারিগর কোষা নৌকা তৈরি করেন। বিভিন্ন মাপের যেমন – নয় হাত থেকে বারো হাত দৈর্ঘ্য পর্যন্ত কোষা নৌকা তৈরি করা হয়। কারিগরদের কোষা প্রতি ৫০০ টাকা থেকে ৭০০ টাকা মুজুরী দেয়া হয়। বর্ষা মওসুমে কোষা কৌকার চাহিদা রয়েছে প্রচুর। বর্তমানে প্রতি কোষা নৌকা বিক্রি হচ্ছে ৩ হজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায়। এদিকে কারিগরের অভাব রয়েছে। পাশা-পাশি কোষা তৈরির ব্যবসায়ী গড়ে উঠেছে অনেক। ফলে কাঠের দাম ও কারিগরদের মুজুরী বাদে কোষা নৌকা প্রতি ৫০০ থেকে ৮০০ টাকা লাভ হয়ে থাকে।

কালিপদ চন্দ্র সরকার, বুলু সরকার, হরিপদ সরকার, মৃদুল সরকারসহ অন্তত ১০টি পরিবার নৌকা তৈরির পেশায় যুক্ত। অন্যান্য মৌসুমে তারা কাঠমিস্ত্রির পেশায় যুক্ত থাকলেও বর্ষার মৌসুমে তৈরি করেন কাঠের নৌকা। প্রতিটি নৌকা ছয় থেকে হাজার টাকা বিক্রি করেন তারা। তা থেকে কোনো কোনো নৌকায় ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা লাভ হয়। নৌকার কারিগর ক্ষিতিশ চন্দ্র সরকার বলেন, ৫০ বছর যাবৎ নৌকা তৈরির কাজ করছি। এখন আগের মতো সারা বছর নৌকার চাহিদা থাকে না। কিন্তু বর্ষার শুরুতে নৌকার চাহিদা বেশি থাকে। ইতিমধ্যে পাঁচটি নৌকা তৈরি করেছি। আরেক কারিগর পরিমল সরকার বলেন, আমি ছোটবেলা থেকেই নৌকা তৈরির কাজে জড়িত। এখন জেলেদের মাছ ধরার নৌকা বানানোর কাজ করছি। চাহিদা মোতাবেক ছোট, বড় বিভিন্ন রকম নৌকা বানানো হয়। আকারভেদে এসব নৌকার দাম নির্ধারণ হয়।

ব্যবসায়ী মো.কাসেম মন্ডল বলেন, বর্ষার শুরুতে এ উপজেলার নিচু এলাকার নৌকার চাহিদা বেড়ে যায়। ঐসব এলাকায় যাতায়াত ও জেলেরা মাছ ধরার জন্য নতুন নৌকা কিনে থাকেন। ছোটবেলায় আমরা অনেক নৌকা দেখেছি কিন্তু সেই নৌকার দৃশ্য এখন আর দেখা যায় না। এ নৌকা তৈরির শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযত ব্যবস্থা গ্রহণ জরুরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কালিয়াকৈরে নৌকা তৈরির ধুম

আপডেট সময় : 03:23:10 pm, Tuesday, 28 June 2022