Dhaka , Thursday, 4 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

চান্দিনায় প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:52:44 pm, Thursday, 7 July 2022
  • 211 বার পড়া হয়েছে

চান্দিনায় প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

এস এ ডিউক ভূইয়া-কুমিল্লা ।।

কুমিল্লার চান্দিনায় শুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ( কিটস অ্যালাউন্স) টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবারের লোকজন ও এলাকাবাসী মিলে এ ঘটনায় উক্ত বিদ্যালয়ের দপ্তরি মোঃ সাদ্দাম হোসেন নামে এক যুবককের বিরুদ্ধে উপবৃত্তি ( কিটস অ্যালাউন্স) টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন।

উপজেলার ১নং শুহিলপুর ইউনিয়ন পরিষদের শুহিলপুর গ্ৰামে ৫নং শুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, ২০২০-২০২১ অর্থবছরের উপবৃত্তি প্রদান প্রকল্পের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও জামা, জুতা এবং ব্যাগ কেনার ( কিটস অ্যালাউন্স) টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে গত সপ্তাহ থেকে অধ্যায়নরত শিক্ষার্থীদের দেওয়া মা-বাবা বা বৈধ অভিভাবকের মোবাইল নম্বরে আসতে শুরু করে। দপ্তরি মোঃ সাদ্দাম হোসেন গোপন পিন নাম্বার ব্যবহার করে ৩৫-৪০ শিক্ষার্থীর টাকা আত্মসাৎ করেছেন। অভিভাবকের কাছে এ অনিয়ম হাতে নাতে ধরা পড়ায় অনিয়মের প্রতিবাদে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ বিদ্যালয়টি ঘেরাও করেছে।

গত বুধবার দুপুরে সরেজমিন পরিদর্শনে গেলে শুহিলপুর গ্ৰামের ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবক মোঃ ইসমাইল, মোঃ রেহান উদ্দিন, শাহিদা বেগম, মোঃ আলমাস, শাহজাহান, রুবেল, কন্ঠ শিল্পী এ.এম ইয়াছিন সহ অন্তত ৪০ অভিভাবকদের অভিযোগ করে বলেন, মোবাইল নাম্বারে উপবৃত্তি ( কিটস অ্যালাউন্স) টাকা আসার বিষয়টি জানতে পারি। আমরা গ্ৰামের মানুষ সহজ-সরল, মোবাইল সম্পর্কে তেমন কোন ধারণা নেই। উপবৃত্তি ( কিটস অ্যালাউন্স) টাকার মেসেজ আসছে কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই বিদ্যালয়ের দপ্তরি মোঃ সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে মোবাইল ফোনটি হাতে নিয়ে অন্য নাম্বারে সেন্ডমানী/ ক্যাশ আউট করে উত্তোলনের মাধ্যমে নির্ধারিত অংকের ওই টাকা আত্মসাৎ করেছেন। আমাদের মোবাইলে আসা ওই মেসেজ মুছে ফেলে বলেন টাকার কোন মেসেজ আসেনি এগুলো অন্য মেসেজ। স্থানীয় ইলিয়টগঞ্জ বাজারের মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন এর দোকান থেকে বেশ কয়েকজনের টাকা উত্তোলনের প্রমানও মিলেছে। পূর্বেও তার বিরুদ্ধে এধরনের অভিযোগ রয়েছে। এবিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কে জানানোর পর থেকে দপ্তরি সাদ্দাম হোসেন আত্নগোপনে রয়েছেন। এঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ খুব প্রকাশ করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ী মোঃ নাছির উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি জানান, ১৩-১৪ জনের টাকা আমার দোকান থেকে উত্তোলন করেছে সাদ্দাম হোসেন। বাকি টাকা কোথা থেকে উত্তোলন করা হয়েছে তা আমার জানা নেই।

এঘটনায় শুহিলপুর গ্ৰামের কাচারী বাড়ির মোঃ মান্নান মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন অর্থ আত্নসাতের বিষয়টি শিকার করে মোঠোফোনে মুক্তখবর কে জানান, অভিযোগটি সত্য লোভের বসবর্তি হয়ে এমন কাজ করে ফেলেছি। তবে ২-৩ জনের টাকা ফেরত দিয়েছি। বর্তমানে আমার ব্যাক্তিগত কাজে এলাকার বাহিরে রয়েছি।

এবিষয়ে জানতে চাইলে ৫নং শুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির মুক্ত খবর কে বলেন, বিদ্যালয়ে ২০২০-২০২১ অর্থবছরে ৩০৩ জন শিক্ষার্থীর উপবৃত্তি ( কিটস অ্যালাউন্স) টাকা আসার কথা কিন্তু কতজন শিক্ষার্থীর অভিভাবকদের মোবাইল নম্বরে টাকার মেসেজ এসেছে তা আমার জানা নেই। চলতি বছরে মোট শিক্ষার্থীর সংখ্যা ৪৪২ জন। এ বিদ্যালয়ের দপ্তরি মোঃ সাদ্দাম হোসেন শিক্ষার্থীদের টাকা আত্মসাতের বিষয়টি অভিভাবকের সূত্রে জানতে পেরে বিদ্যালয়ের সভাপতি মোঃ নাছির উদ্দিন কে জানিয়ে যে সকল শিক্ষার্থী টাকা পায়নি তাদের তালিকা করে অর্থ আত্মসাতের বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত দরখাস্ত জমা দিয়েছি।

ওই বিদ্যালয়ের নবাগত সভাপতি মোঃ নাছির উদ্দিন মুক্তখবর কে বলেন, সে বিদ্যালয়ের একজন দপ্তরি হয়ে যে কাজটি করেছে তা মোটেও উচিত হয়নি অত্যন্ত দুঃখজনক। সামনে কোরবানির ঈদ ঘনিয়ে আসছে এই সময় উপবৃত্তি (কিটস অ্যালাউন্স) টাকা পেলে শিক্ষার্থী ও অভিভাবকগণ উপকৃত হতো। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান মুক্তখবর কে জানান, এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিখিতভাবে জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

চান্দিনায় প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

আপডেট সময় : 11:52:44 pm, Thursday, 7 July 2022