
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় মৌলানা বদরুল আলম (৪২) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার পাটলি ইউনিয়নের চানপুরচক গ্রামের বাসিন্দা।
১৩ জুলাই বুধবার রাত ৮ টার দিকে জগন্নাথপুরের উপর দিয়ে প্রচন্ডবেগে ঘুর্ণিঝড় বয়ে যায়। স্থানীয়রা জানান, ঝড়ের কবলে পড়ে জাল দিয়ে নৌকাযোগে স্থানীয় হাওরে মাছ ধরতে যাওয়া নৌকাটি ডুবে গেলে শিক্ষক বদরুল আলমের মৃত্যু হয়।

















