
নিজস্ব প্রতিবেদক।।
ঝালকাঠির নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের ধরে এক বৃদ্ধ নারীকে পিটিয়ে যখন করেছে প্রতিপক্ষরা।
এই ঘটনায় উভয়পক্ষ নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সুবিদপুর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের রুহুল আমিন সরদার ও একই বাড়ির বাবুল হাওলাদার ও রহমান হাওলাদারদের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল।
বিরোধপূর্ণ জমিতে গত সোমবার দুপুরে ১১ টায় একটি টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে, দুই গ্রুপের সংঘর্ষে রুহুল আমিন সরদারের স্ত্রী মোসাম্মাৎ মোমেনা আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা মোমেনাকে উদ্ধার করে প্রথমে নলছিটি হাসপাতালে ভর্তি করেন পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে মোমেনার স্বামী রুহুল আমিন সরদার জানান, ওই জমিতে টিউবওয়েল বসানোর জন্য কাজ শুরু করেন। এ সময় প্রতিপক্ষ রহমান হাওলাদারের নেতৃত্বে বাবুল হাওলাদার সহ ১০-১২ জনের একটি দল রুহুল আমিন গ্রুপের উপহার বেধড়ক হামলা চালায়।
এতে রুহুল আমিনের স্ত্রী মোমেনা আক্তার মারাত্মক রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে রুহুল আমিন সরদার বাদী হয়ে নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

















