Dhaka , Tuesday, 28 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভোটের ফল পাল্টানো প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:57:54 pm, Tuesday, 26 July 2022
  • 149 বার পড়া হয়েছে

ভোটের ফল পাল্টানো প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ।।

গাজীপুরের কালিয়াকৈরে নির্বাচনের ফল পরিবর্তন করায় ফেঁসে যাচ্ছেন প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সোমবার এ সংক্রান্ত চিঠি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

অভিযোগে জানাযায়,গত ১৫ জুন কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাঝুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন কালিয়াকৈর ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। নির্বাচনের পর ওই ভোটকেন্দ্রের ৮ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোশারফ হোসেন, প্রিজাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রে ঘোষিত ফলাফল বহাল রাখার জন্য নির্বাচন কমিশন সচিবালয় বরাবর আবেদন দাখিল করেন। আবেদনের বিষয়ে তদন্ত করা হলে প্রমাণিত হয়, প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ভোটকেন্দ্রে ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিন্ন ভিন্ন ফল ঘোষণা দেন।

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওই ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের দায়িত্বহীন কার্যক্রম কোনোক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না মর্মে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ধারা ৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত দিয়েছেন। এ অবস্থায়, সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর ধারা ৫ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সময়ে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো, বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভোটের ফল পাল্টানো প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি

আপডেট সময় : 10:57:54 pm, Tuesday, 26 July 2022