Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

আদিবাসীদের বিলুপ্ত করতে চায় বাংলাদেশের শাসকগোষ্ঠী –  বললেন সন্তু লারমা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:26:53 pm, Wednesday, 10 August 2022
  • 115 বার পড়া হয়েছে

আদিবাসীদের বিলুপ্ত করতে চায় বাংলাদেশের শাসকগোষ্ঠী -  বললেন সন্তু লারমা

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা বলেছেন, ‘আদিবাসীদের চিরতরে বিলুপ্ত করতে চায় বাংলাদেশ সরকারের শাসকগোষ্ঠী। ১৯৭২ সালে সংবিধান রচনার মাধ্যমে আদিবাসীদের পরিচয় হরণ করা হয়েছিল। বলা হয়েছিল, “সবাই বাঙালি। আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল।’

আজ মঙ্গলবার ০৯ আগস্ট ২০২২ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘””বাংলাদেশ আদিবাসী ফোরাম'”র উদ্যোগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানে এসব কথা বললেন বাংলাদেশ আদিবাসী ফোরামের ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। এবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব আদিবাসী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে “‘ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ এবং বিকাশে আদিবাসী নারী সমাজের ভূমিকা।””‘

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন সামরিক শাসন চলছে। আদিবাসীদের অস্তিত্ব বিলুপ্ত করার ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কোন পরিবার নেই যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না।

বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যকার মামুনুর রশীদ। তিনি বলেন, শান্তি চুক্তির পরিণতি এখনও দৃশ্যমান হয়নি। সমতলে আদিবাসী হত্যার বিচার হয়নি। আদিবাসী বলা যাবে না বলে যে সার্কুলার জারি করা হয়েছিল তারা কারা? তারা বলছে আদিবাসীর সংখ্যা কমছে। কিন্তু আদিবাসীর সংখ্যা কমছে না, এরা লুণ্ঠিত হয়ে চলে গেছে।

আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তী মুর্মু বলেছেন, পাহাড় ও সমতলের আদিবাসীদের জন্য জাতীয় সংসদে দুইটি সংরক্ষিত আসন বরাদ্দ রাখতে হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আদিবাসীর পরিবর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শব্দের ব্যবহারকে ‘”অবমাননাকর”’। আদিবাসীদের সমস্যা সামাজিকভাবে সমাধান করা সম্ভব নয়। তাদের সমস্যা সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। এ জন্য শান্তি চুক্তি করতে হবে।

রাজশাহী -০২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের জমি জালিয়াতি করে নেওয়া হচ্ছে। পাহাড়ে ভূমি কমিশন কাজ করছে না আর সমতলে ভূমি কমিশন নেই। সমতল অঞ্চলের ‘”আদিবাসী”‘দের পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, আজকে যারা বলেন – আদিবাসী বললে সংবিধান লঙ্ঘন হবে, তারা আসলে সংবিধান বুঝেন না। আমাদের নারী সুরক্ষা আইন দরকার। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দরকার। এসময় আদিবাসীদের রক্ষায় সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম। আজ বৈষম্য হচ্ছে। আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আদায় করতে হবে।

অনুষ্ঠানে মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, আদিবাসীদের নিয়ে যে সার্কুলার জারি করা হয়েছে, তা মেনে নেওয়া যাবে না। আদিবাসীদের জয় অবশ্যই হবে।

বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শাসকরা আদিবাসীদের বন মানুষ বলে মনে করে। তাদেরকে নাগরিক বলে মনে করে না। আদিবাসীরাও মানুষ, তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে অপমান করা হচ্ছে। তৃণমূল পর্যায়ের আদিবাসীরা বঞ্চিত হচ্ছে। আমরা মানুষ, আমরা বাঁচতে চাই, আমাদেরকে স্বীকৃতি দিতে হবে।

অলীক মৃ বলেন, আদিবাসীদের অধিকার রাষ্ট্র এখনও প্রতিষ্ঠা করতে পারেনি। মূলত আদিবাসী নারীরা হচ্ছেন নিজ সংস্কৃতির ধারক-বাহক। কিন্তু নিজস্ব সংস্কৃতির ধারক-বাহক এই আদিবাসী নারীরা ভালো নেই। কারণ, দেশের বিভিন্ন জায়গায় আদিবাসী নারীদের ওপর নির্যাতন অব্যাহত আছে। মধুপুরে এখনও আদিবাসীদের হত্যা বন্ধ হয়নি।

জান্নাত-এ-ফেরদৌসী বলেন, আদিবাসীদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। বৈষম্যহীন নাগরিক রাষ্ট্র গড়তে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতারাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এদিকে আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী কালচারাল ফোরামের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আদিবাসীদের বিলুপ্ত করতে চায় বাংলাদেশের শাসকগোষ্ঠী –  বললেন সন্তু লারমা

আপডেট সময় : 05:26:53 pm, Wednesday, 10 August 2022