Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:46 pm, Monday, 15 August 2022
  • 131 বার পড়া হয়েছে

শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

নোয়াখালী প্রতিনিধি।।

বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফখরুল ইসলাম রাজুর বিরুদ্ধে এক যুবলীগ নেতাকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া এবং আরেক যুবলীগে নেতাকে বেধড়ক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো ৩জন যুবলীগ নেতাকর্মি আহত হয়েছে।

হামলার শিকার যুবলীগ নেতার নাম নিজাম উদ্দিন জন্টু (৪৫) উপজেলা যুবলীগের যুবলীগের সহসভাপতি। অপর যুবলীগ নেতার নাম হাসান আলী রাজু (৪০) চরহাজারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তারাও কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটা ও সকাল পৌনে ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পুঁটিয়ালি পোল ও কলেজ গেইট এলাকায় এসব এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার অনুসারী চরহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.জেড.এম মহিউদ্দিন সোহাগের সাথে কিছু দিন ধরে বিরোধ চলছে কাদের মির্জার অনুসারী একই ইউনিয়নের যুবলীগ নেতা রোমন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজান,শিপন ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজুর সঙ্গে। এ বিরোধে উপজেলা যুবলীগ নেতা নিজাম উদ্দিন জন্টু হাজারী ও হাসান আলী রাজু ইউপি চেয়ারম্যান সোহাগের পক্ষে অবস্থান নেয়।

হামলার শিকার চরহাজারী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হাসান আলী রাজু অভিযোগ করে বলেন,সোমবার সকাল পৌনে ১০টার দিকে চরহাজারী ইউনিয়ন থেকে কাদের মির্জার অনুসারী দুটি গ্রুপ পৃথক পৃথক ভাবে শোক র‌্যালির মিছিল নিয়ে বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে যায়। র‌্যালি নিয়ে যাওয়ার পথে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের পুঁটিয়ালি পোল এলাকায় পৌঁছলে যুবলীগ নেতা রোমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজান,শিপন ও ছাত্রলীগ নেতা রাজুর নেতৃত্বে ইউপি চেয়ারম্যান সোহাগের অনুসারী নেতাকর্মিদের ওপর হামলা চালানো হয়। তখন আমি নেতাকর্মিদের বাঁচাতে এগিয়ে গেলে ছাত্রলীগ নেতা রাজুর নেতৃত্বে আমাকে বেধড়ক মারধর করা হয়। তিনি অভিযোগ করে আরো বলেন, দুপুর আড়াইটার দিকে শোকসভা শেষে বাড়ি ফেরার পথে বসুরহাট পৌরসভার কলেজ গেইট এলাকায় যুবলীগ নেতা জন্টু হাজারীকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাজু ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চরহাজারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম রাজু অভিযোগ নাকচ করে দিয়ে বলেন,আমি অসুস্থ হাসপাতালে ভর্তি আছি।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন,আমরা শুনেছি মারামারি হয়েছে। কে কার মাথা ফাটিয়েছে সে বিষয়ে জানিনা। এ বিষয়ে কেউ থানায় কোন লিখিত অভিযোগ দেয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

শোকসভা থেকে ফেরার পথে যুবলীগ নেতার মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : 08:13:46 pm, Monday, 15 August 2022