Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিনের জেলেদের জীবন

  • Reporter Name
  • আপডেট সময় : 04:58:09 pm, Friday, 19 August 2022
  • 111 বার পড়া হয়েছে

তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিনের জেলেদের জীবন

স্টাফ রিপোর্টার ভোলা।।

তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে উঠেছে ভোলার জেলেদের জীবন। একদিকে যেমন মিলছেনা কাঙ্ক্ষিত ইলিশ আরেকদিকে তেলের দাম চড়া। এ যেন রীতিমতো মরার উপর খাড়ার ঘা জেলেদের জীবন!! চরম বিপাকে এখন তাদের জীবন দেখার কেউ নেই তাদের এই বোবা আর্তনাদ!!

আজ বলছিলাম দ্বীপ জেলা ভোলার বোরহানউদ্দিনের প্রায় ২৫ হাজার জেলে। নদীতে ইলিশের আকাল, দাদনদার ও বিভিন্ন এনজিওর ঋণের চাপ, এর ওপর নতুন করে যুক্ত হয়েছে তেলের মূল্যবৃদ্ধি।

সময় যত গড়াচ্ছে জেলেদের দুশ্চিন্তা ততই বাড়ছে। সব মিলিয়ে মড়ার উপর খাঁড়ার ঘার মতো অবস্থা। একই অবস্থা মেঘনা-তেঁতুলিয়াপারের দাদনদার, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের। দিনদিন জেলেদের ওপর ঋণের বোঝা ভারী হওয়ায় অনেক জেলে মাছ শিকার থেকে মুখ ফিরিয়ে বিকল্প পেশা খুঁজছেন।

উপজেলার মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, উপজেলায় ১৯ হাজার ৮৪ জন নিবন্ধিত জেলে আছেন। তবে জেলেদের দাবি, অনিবন্ধিত জেলে রয়েছেন আরও কয়েক হাজার।

গতকাল বৃহস্পতিবার সকালে কথা হয় মেঘনা-তেঁতুলিয়া নদীর জেলে, দাদনদার ও মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে। তাঁরা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তাঁদের জীবনমান আরও নিম্নমুখী করবে।

তেঁতুলিয়া নদীর নয়নের খালের জেলে খোকন বলেন, ‘আগে তেল কিনতাম ৮০ থেকে ৮৬ টাকা করে। নতুন দামে ৭ লিটার তেল ৭৯৮ টাকায় কিনে পাঁচজন মাঝিমাল্লা নিয়ে নদীতে যাই। মাছ পেয়েছি ৬৮০ টাকার।’

হাকিমুদ্দিন ঘাটের ট্রলারের মাঝি সুজন বলেন, সাগর উত্তাল থাকায় গত চার-পাঁচ দিন তাঁরা ঘাটে অবস্থান করছেন। ট্রলারের জন্য ৭ হাজার ৫০০ টাকায় এক ব্যারেল (২০০ লিটার) ডিজেল কিনেছেন। আগে লিটার কিনতেন ৮২ টাকা দরে, এখন ১২০ টাকায় কিনতে হচ্ছে।

মাঝি জাকির বলেন, ‘গতকাল সকালে ১ হাজার ১০০ টাকার মাছ বিক্রি করেছি। খরচ বাদ দিলে আমাদের আর থাকল কি? আমরা কীভাবে বাঁচব? কীভাবে সংসার চালাব? ৮০ টাকার তেল এক লাফে ১১৪-১২০ টাকা। আমাদের কথা ভাবার কেউ নাই।’

আড়তদার জুয়েল বলেন, ‘লাখ লাখ টাকা নদীতে। তাঁর ২০ জন মাঝি। একদিকে নদীতে মাছ নাই, অন্যদিকে তেলের দাম বাড়ছে। কী অবস্থা হবে আল্লাহ জানে।’

সরাজঘাটে অবস্থানরত তেঁতুলিয়ার জেলে সিরাজ বদ্দার বলেন, ‘এখানে কিছু মাছ পাওয়া যায়। তেলের দাম বাড়ার কারণে বরফের দামসহ খরচের পরিমাণ বাড়ছে, সব মিলিয়ে কূলকিনারা করতে পারি না।’

মেঘনার হাকিমুদ্দিন ঘাটের জেলে আব্দুল হক জাকির, নুরনবী, দুলাল, নোমান মাঝি, সরাজগঞ্জ ঘাটের আকতার, রিপন, মফিজ ও মান্নান মাঝি বলেন, অনেকে সমিতি থেকে ঋণ নিয়েছেন। একে তো নদীতে তেমন মাছ নেই, তার ওপর তেলের দাম দিন দিন এভাবে বাড়লে তাঁরা কীভাবে নদীতে যাবেন? দিন দিন লোকসান গুনতে গুনতে কিছুদিন পর তাঁদের ট্রলার বিক্রি করা ছাড়া উপায় থাকবে না।

মাছ ব্যবসায়ী কালাম বদ্দার ও জাহাঙ্গীর মাঝি বলেন, মাঝারি একটি ট্রলার সাগরে যেতে পাঁচ ব্যারেল (১ হাজার লিটার) আর বড় ট্রলারে ১০ ব্যারেল তেল লাগে। নতুন করে তেলের দাম বাড়ায় তাঁরা লোকসানে পড়েছেন।

উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শাহে আলম ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবু সাঈদ মাঝি বলেন, একদিকে নদীতে মাছ কম। অন্যদিকে এক লাফে তেলের দাম ১১৪-১২০ টাকা হয়েছে। এটা জেলেদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘার মতো।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আলী আহম্মেদ আকন্দ বলেন, তেলের মূল্যবৃদ্ধিতে জেলেদের কষ্ট হচ্ছে; সেটা তাঁরাও উপলব্ধি করতে পারছেন। জেলেদের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সুবিধা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

তেলের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস হয়ে উঠেছে ভোলার বোরহানউদ্দিনের জেলেদের জীবন

আপডেট সময় : 04:58:09 pm, Friday, 19 August 2022