
স্টাফ রিপোর্টার ভোলা।।
ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। মেঘনা ও তেতুলিয়া নদী সহ সাগর মোহনা উত্তাল রয়েছে।
গতকাল শুক্রবার সকাল থেকে থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি দমকা হাওয়া।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, সমুদ্রে ৩ নাম্বার ও নদীতে ২ সতর্কতা সংকেত থাকায় মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে উপকূলে নিরাপদে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এ-ছাড়াও ভোলার রাজাপুর ও চর নিজাম, কাজিরচর, ঢালচর, মনপুরা,চরফ্যাশন, কলাতলীরচরসহ নদী তীরবর্তী উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে ফসলী জমি ও পুকুরের মাছ ভেসে গেছে। এতে করে আমনের বীজতলা ক্ষতির আশঙ্কা রয়েছে। ও মাছ চাষীরা আশঙ্কায় ভিতরে রয়েছে।
এদিকে সমুদ্রগামী মাছধরা ট্রলার গুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

















