
জান্নাতীন নাঈম জীবন/পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলশোভাযাত্রা ও মহোৎসব আয়োজন করা হয়।
শুক্রবার (১৯শে আগস্ট) সকাল ১০ টায় মঙ্গলশোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজার আয়োজন হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক পঙ্গকজ কুমার সরকার শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন। শ্রী কৃষ্ণের জিবনী নিয়ে আলোচনায় বক্তারা তার মতো মাতা পিতার কর্তব্য এবং গুরুভক্তি অর্জনের জন্য সবার প্রতি আহবান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.স্বদেশ চন্দ্র সামন্ত উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, প্রফেসর পূর্ণেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক সৌরভ দেবনাথ, সহকারী অধ্যাপক সুপ্রকাশ চকমা,সহকারী অধ্যাপক নিউটন সাহাসহ
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

















