Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

পটুয়াখালীর দুমকিতে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:22:30 pm, Tuesday, 23 August 2022
  • 134 বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি

পটুয়াখালী।।

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিলে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শহরে এ ধারা জারি করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সই করা আদেশে বলা হয়।

চিঠিতে বলা হয়, এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২৩ আগস্ট সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দুমকী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং, মিছিল ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হলো।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির পক্ষ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নতুনবাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিএনপির একাংশ। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে বিএনপি, জামায়াতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় আ.লীগ। এতে উভয় দলের নেতাকর্মীদের মাঝে চাপা উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান সিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জসিমুদ্দীন হাওলাদার বলেন, ১৪৪ ধারা জারি করায় তাদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তিনি আরও বলেন, ‘কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

পটুয়াখালীর দুমকিতে আ. লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ১৪৪ ধারা জারি

আপডেট সময় : 05:22:30 pm, Tuesday, 23 August 2022