Dhaka , Wednesday, 29 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা বৃদ্ধির দাবি রাবি শিক্ষার্থীদের

  • Reporter Name
  • আপডেট সময় : 06:47:44 pm, Saturday, 27 August 2022
  • 148 বার পড়া হয়েছে

চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা বৃদ্ধির দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি।।

চা শ্রমিকদের মজুরি ন্যূনতম ৩০০ টাকা বৃদ্ধি ও তাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শনিবার(২৭ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতি ফলকের পাদদেশে জালালাবাদ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বৃহত্তর সিলেটের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানায় তারা।

এসময় শিক্ষার্থীরা , ‘বাঁচতে হলে দেশের অর্থনীতি, বাড়াতে হবে চা শ্রমিকদের মজুরি’, ‘বাগান ভরা চায়ের পাতা, পেট ভরে না পাই যে ভাতা’, ‘লতা-পাতা ব্যাঙের ছাতা খাই’, রক্ত ঘামের লাভের পাতা হাঙর পেটে যায়’, ‘বৈষম্য নিপাত যাক, ৩০০ টাকা মজুরি পাক’, ‘দুটি পাতা একটি কুড়ি, মজুরি চাই ১৫ কুড়ি’ সহ বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, সিলেটের চা শ্রমিকদের আধুনিক যুগের জীবন্ত ক্রীতদাস বললেও ভুল হবেনা। তারা নিয়মিত খাদ্য চাহিদা পূরন করতে পারেনা। তাদেরকে শিক্ষা এবং চিকিৎসা হতে বঞ্চিত করা হচ্ছে। প্রাথমিক বিদ্যালয় নেই। প্রায় সব ধরনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

শিক্ষার্থীরা আরও বলেন, একবিংশ শতাব্দীতে এসেও একজন চা শ্রমিকের মজুরি ১২০ টাকা এটা হাস্যকর। ১২০ টাকা দিয়ে দুইবেলা ভাত খাওয়া সম্ভব হয়না। অসংখ্য শ্রমিক না খেয়ে কাজ করতে যায়। অনেক শ্রমিক ১২০ মজুরিও পায় না। দিনে ২৪ কেজি চা না তুলতে পারলে মজুরি ১২০ টাকার ও কম দেওয়া হয়। ভারতে চা শ্রমিকদের মজুরি ৪০০ থেকে ৫০০ টাকা এমনকি পঞ্চগড়েও ৫০০ থেকে ৭০০ টাকা শ্রমিকের মজুরি সেখানে সিলেটে মাত্র ১২০ টাকা। বর্তমান প্রেক্ষাপটে ৩০০ টাকা মজুরি ন্যায্য দাবি। আমাদের অর্থনীতির অন্যতম উৎস এ চা খাতকে উন্নতি করতে হলে শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কামিল আহমদের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

চা শ্রমিকদের মজুরি ৩০০ টাকা বৃদ্ধির দাবি রাবি শিক্ষার্থীদের

আপডেট সময় : 06:47:44 pm, Saturday, 27 August 2022