
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২৭ আগষ্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদ্রাসার সামনের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বাউফলের কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো. এলমাস সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মৃধার ছেলে মোঃ ইলিয়াস হোসেন বাবলু(৪৫)।
জানাগেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেল যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা করেন এলমাস ও ইলিয়াস। পথিমধ্যে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদ্রাসার সামনের সড়ক এলাকা অতিক্রম কালে বাউফলগামী একটি মোটরসাইকেলকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। গুরত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বিকেলে উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদ্রাসার সামনের সড়ক দ্রুত গতিতে অতিক্রম কালে এ দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

















