Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বরিশালে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:34:21 pm, Tuesday, 13 September 2022
  • 129 বার পড়া হয়েছে

বরিশালে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মনির হোসেন,বরিশাল।।

দীর্ঘদিন পরে হলেও বরিশাল নগরের ভেতরে দিয়ে যাওয়া ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।বরিশালের ভুরঘাটা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনাও উচ্ছেদের দাবি জানিয়েছেন পরিবহন চালকরা। জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নাহিদুর রহমান জানিয়েছেন, বরিশাল নগরে সাগরদী থেকে দপদপিয়া পুরাতন ফেরিঘাট পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মহাসড়কের দুই পাশে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।জেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযানে র‌্যাব-৮, মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বিদ্যুৎ বিভাগের সদস্যরা সহযোগিতা করছে। অভিযান শেষে সড়ক ও জনপদ বিভাগকে তাদের সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। আর মহাসড়কের বরিশাল অংশ হয়ে বাকি ৫ জেলায় যানবাহন চলাচল করায় এ অংশে কয়েক গুণ যানবাহনের চাপ বেড়েছে। এতে দুর্ঘটনায় সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই মহাসড়কের পাশের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।তবে উচ্ছেদের আওতায় থাকা মহাসড়কের দুটি পেট্রোল পাম্পের অভিযান না চালানোর বিষয়ে তিনি বলেন, পাম্প দুটির কিছু অংশ মহাসড়কের জায়গায় রয়েছে।কিন্তু তার নিচে তেলের ট্যাংকি থাকায় ঝুঁকি এড়াতে আজ উচ্ছেদ চালানো হয়নি।তবে পাম্প দুটিকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে, এরমধ্যে নিজ উদ্যোগে তারা মাটির নিচে থাকা ট্যাংকিগুলো অপসারণ করে সড়ক ও জনপদ বিভাগের জায়গা ছেড়ে দেবে। নতুবা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা বলছেন, বরিশাল শহরের মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছিল। পদ্মাসেতু উদ্বোধনের পর যানবাহনের চাপ বেশি হওয়ায় এর তীব্রতা বেড়েছে।তাই আপাতত বরিশাল শহর অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর আগে টানা তিন ধরে মাইকিং করা হয়েছে। এতে অনেকে নিজেরা তাদের স্থাপনা সরিয়েও নিয়েছেন আর যারা নেননি তাদের আজ উচ্ছেদ করা হলো।অভিযানে দেড় শতাধিক টিনের ও আধাপাকা দোকানঘর, স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কিছু স্থাপনার অবৈধ অংশ ভেঙে ফেলা হয়েছে। পর্যায়ক্রমে বরিশাল জেলার আওতাধীন মহাসড়কের সর্বত্র এ অভিযান চালানো হবে।সাগরদী এলাকার নাঈম হোসেন বলেন, বছরের পর বছর ধরে ক্ষমতাসীনরা অবৈধভাবে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে যে যার মতো স্থাপনা গড়ে তুলেছিলেন।সেগুলো ভাড়া দিয়ে অর্থ আদায় করছিলেন। এতে মহাসড়কটি সরু হয়ে গিয়েছিল। এ অভিযানের মাধ্যমে সড়ক ও জনপদের জায়গা বেরিয়ে এসেছে। এখন এই জায়গায় সড়ক নির্মাণের কাজ দ্রæত শুরু না করলে আবারও দখল হয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বরিশালে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : 06:34:21 pm, Tuesday, 13 September 2022