Dhaka , Thursday, 30 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩২ ভেড়া

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:59 pm, Monday, 26 September 2022
  • 99 বার পড়া হয়েছে

নোয়াখালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩২ ভেড়া

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে একটি খামারে দুর্বিত্তদের দেয়া আগুনে খামারে থাকা অন্তত ৩২টি ভেড়া পুঁড়ে ছাই হয়ে গেছে। পেট্রোলে দেওয়া এ আগুনে খামারে থাকা ভেড়া পুঁড়ে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।

গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৮নং চরএলাহী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চরবালুয়া গ্রামের জামশেদের খামার বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ¦লতে দেখে স্থানীয় লোকজন। পরে বিষয়টি স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুনের ভয়াবহতা থাকায় নিয়ন্ত্রণের আগেই পুরো খামার এবং খামারে থাকা জীবন্ত ৩২টি ভেড়া পুড়ে ছাঁই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ খামারের মালিক মো. জামশেদ উদ্দিন অভিযোগ করে বলেন, সন্ধ্যায় ভেড়াগুলোকে খামারে রেখে আমি স্থানীয় বাজারে যাই। রাত ৮টার দিকে আগুন দেখে স্থানীয় লোকজন আমাকে খবর দিলে দ্রুত আমি খামারে যাই। কিন্তু স্থানীয়রা এগিয়ে এলেও আগুনের তীব্রতায় দেখে ভয় পেয়ে যায়। ততক্ষণে খামারে থাকা ৩২ টি ভেড়া পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি অভিযোগ করেন, স্থানীয় আবদুল হামিদ মেস্ত্রী নামের এক ব্যক্তির সাথে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দিবাগত রাতে খামারের ভেতরে কেউ না থাকার সুযোগে পেট্রোল দিয়ে খামারে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, হামিদ মেস্ত্রীকে আমার পরিবারের লোকজন দেখেছে।

অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মেস্ত্রীর ব্যবহৃত মোবাইলে একাধিক বার চেষ্টা করলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

কোম্পানীগঞ্জের উরিরচর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রমজান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থদের অভিযোগ দিতে বলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩২ ভেড়া

আপডেট সময় : 07:25:59 pm, Monday, 26 September 2022