Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

নোয়াখালীর তহশীলদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • Reporter Name
  • আপডেট সময় : 06:39:41 pm, Tuesday, 18 October 2022
  • 56 বার পড়া হয়েছে

নোয়াখালীর তহশীলদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী সদর উপজেলার ৯ নম্বর কালাদরাপ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) মোহাম্মদ মাসুদ আহমেদকে ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য গণপিটুনি দিয়ে ১০ ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।

ওই ঘটনায় গত ২ জুন একাধিক গণমাধ্যমে “নোয়াখালীর কালাদরাপ ইউনিয়ন ভূমি অফিস : ঘুষের টাকা ফেরত দিতে তহশিলদারকে গণপিটুনি” শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ এর বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মামলা নং-০১/২০২২।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের এস.এ শাখায় ওই মামলার শুনানী করেন রেভিনিউ ডেপুটি কালেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা আহসান হাফিজ।

মামলার শুনানী চলাকালীন সময়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর প্রতিনিধি, দৈনিক ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেল ও অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে, ঘটনার বিবরণ তুলে ধরে সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, তৎকালীন কালাদরাপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ এর বিরুদ্ধে প্রাথমিকভাবে সুনিদিষ্ট অভিযোগ আমরা লিখিত এবং সাধারণ মানুষের বক্তব্যে যেটি পেয়েছি সেটি হলো, সে বিভিন্ন ভূমি সেবা, যেগুলো সাধারণ মানুষ পাওয়ার কথা, সেগুলো দেওয়ার বিনিময়ে সে মানুষ থেকে অনেকের কাছ থেকে উৎকোষ গ্রহণ করেছে এবং অনৈতিকভাবে টাকা দাবি করেছে। যখন ভুক্তভোগীরা তাকে আটক করে, তখন স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আমরা তাকে নিয়ে আসি। পরে তাকে প্রাথমিকভাবে ওইখান থেকে বদলি করা হয় এবং আইনি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সাধারণ মানুষ থেকে ঘুষগ্রহনের বিষয়ে ইউএনও বলেন, স্থানীয় মানুষদের সাথে যে টাকা-পয়সার লেনদেন হয়েছে, সেগুলো তারা ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলেছে বলে আমি শুনেছি। যেহেতু বিভাগী মামলাটি তদন্তের প্রক্রিয়াধীন আছে, এই মামলার তদন্তের পর তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি খাস জমি বন্দোবস্ত, জমা খারিজ, খাজনা দাখিলাসহ ভূমি অফিসের সংশ্লিষ্ট কার্যক্রমে সাধারণ মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে কাজ না করায় ঘুষের টাকা ফেরতের দাবিতে গত ৩১ মে (মঙ্গলবার) নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে গণপিটুনি দেয় ভুক্তভোগী সেবা প্রত্যাশীরা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদকে উদ্ধার করেন। এরআগে অবরুদ্ধ অবস্থায় উপস্থিত ভুক্তভোগী ও সাধারণ মানুষের সামনে কালাদরাপ ইউপি চেয়ারম্যান এবং সুধারাম থানার এসআই মনির হোসেনের কাছে ভুক্তভোগীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা ফেতর দেওয়ার অঙ্গিকার করে মুচলেখা দেন অভিযুক্ত মাসুদ আহমেদ। মুচলেখায় মাসুদ আহম্মদ লিখেন, আমি জনসাধারণের কাজ করবো বলে নেওয়া টাকা কাজ সমাপ্ত না হওয়ায় ফেরত দিতে বাদ্য থাকিব ও সত্য বলে স্বীকার করিলাম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

নোয়াখালীর তহশীলদারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

আপডেট সময় : 06:39:41 pm, Tuesday, 18 October 2022