Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

প্রাইভেটে ছাত্রীকে যৌন হয়রানি – শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:01:50 pm, Tuesday, 1 November 2022
  • 82 বার পড়া হয়েছে

প্রাইভেটে ছাত্রীকে যৌন হয়রানি - শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেটে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। একটি শ্রেণি কক্ষের আসবাবপত্র ভাংচুর চালিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে, গতকাল সোমবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রী ও তার সহপাঠীরা প্রধান শিক্ষকরে কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন। পরে অভিযুক্ত শিক্ষককে বিদ্যালয়ের পরীক্ষা এবং ক্লাসের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথ কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক এবং উপজেলার সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের যুগী বাড়ির বেনু লাল দেবনাথের ছেলে।

কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান উদ্দিন ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অষ্টম শ্রেণির এক ছাত্রী একই স্কুলের বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের কাছে প্রাইভেট পড়ে। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে ওই শিক্ষকের কাছে পড়তে যায়। এক পর্যায়ে অভিযুক্ত শিক্ষক কৌশলে সকল শিক্ষার্থীকে প্রাইভেট পড়ার কক্ষ থেকে বের করে দেয়। শেষে সে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় এবং জোরপূবর্ক কিস দেয়। পরে ভুক্তভোগী ছাত্রীও তার সহপাঠীরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে এমন অভিযোগ করে।

কালিকাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান শিক্ষক বিষয়টি আমাকে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে অবহিত করে। তাৎক্ষণিক প্রধান শিক্ষককে এ ঘটনায় আমি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। ইতিমধ্যে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে ক্লাসের সকল কার্যক্রম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে তারা এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়নি।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষক নিতাই চন্দ্র দেবনাথের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া যায়নি।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইসমাইল হোসেন বলেন, গতকাল এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ছাত্রীরা ওই শিক্ষকের বিরুদ্ধে তাদের অভিযোগের কথা আমাকে জানিয়েছেন। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

প্রাইভেটে ছাত্রীকে যৌন হয়রানি – শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

আপডেট সময় : 06:01:50 pm, Tuesday, 1 November 2022