Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

তিতাসে প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:38:09 pm, Wednesday, 2 November 2022
  • 207 বার পড়া হয়েছে

তিতাসে প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার তিতাসে প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানুর দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার প্রায় ৪০০ প্রধান ও সহকারী শিক্ষক স্বাক্ষর করে লিখিত অভিযোগ সরকারের বিভিন্ন দফতরে দিয়েছে বলে জানা যায় । অভিযোগকারী শিক্ষকগণ জানান,তার দায়িত্বে থাকা ক্লাস্টারের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ,ক্ষুদ্র মেরামত ও রুটিন ম্যান্টিনেন্সের বরাদ্দের চিঠিতে সই করতে ঘুষ নিচ্ছেন তিনি। তাছাড়া শিক্ষকরা প্রতিবাদ করলেই ঠুনকো অভিযোগ ও রাগারাগি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানান তারা।উপজেলার শিক্ষা অফিসার লায়লা পারভীন বানুর এহেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য লিখিত অভিযোগের কপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য,শিক্ষা সচিব,মহা-পরিচালক,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর দিয়েছেন।তাদের স্বাক্ষরকৃত লিখিত অভিযোগের বিষয় গুলো তুলে ধরা হলোঃযেমন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয়ের স্লিপ ও রুটিন মেরামত থেকে ১ হাজার ৩০০ টাকা, ক্ষুদ্র মেরামত থেকে ২ হাজার টাকা এবং অন্য খাত থেকে ২ হাজার টাকাসহ বিভিন্ন সময়ে নানান অজুহাতে অবৈধভাবে টাকা হাতিয়ে নিচ্ছেন।তিনি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পরিদর্শন,বই ও টাকা নিয়ে অফিসে ডেকে পাঠান। প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় কোন ন্যায্য দাবির কথা বলা যায় না, কথা বলতে চাইলে ধমক দিয়ে বসিয়ে দেন। তিনি শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন, খারাপ আচরণ করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি অবৈধ উপঢৌকন ছাড়া শিক্ষকদের বকেয়া বেতন ভাতা, চিকিৎসা জনিত বকেয়া বিল, পাশ করেন না। এখনও কিছু শিক্ষকের ১৩-তম গ্রেডের বকেয়া বেতন ভাতা প্রদান করেননি। তিনি ঢাকা থেকে এসে নিয়মিত অফিস করেন না। যার ফলে শিক্ষকরা সময়মত অফিসিয়াল কাজ শেষ করতে পারেন না। বিভিন্ন বিদ্যালয়ে পরিদশর্নে গিয়ে তিনি শিক্ষার্থীদের সামনেই শিক্ষকদের বিভিন্ন অজুহাতে অপমান করেন। তিনি প্রায়ই নিজের চেয়ার ছেড়ে অফিস সহকারীদের কক্ষে গিয়ে বসে থাকেন, যার ফলে শিক্ষকগণ প্রায়ই ব্রিবত বোধ করেন। তিনি প্রায়ই মিড-ডে মিলের কথা বলে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দুপুরের খাবার সেরে ফেলেন। শিক্ষকগণ উচ্চতর পড়া-লেখা করার জন্য পরীক্ষার অনুমতি নিতে গেলে তাকে ২ হাজার টাকা দিতে হয়। তিনি প্রায়ই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ঠুকে দেয়ার ভয় দেখায়।এ বিষয়ে তিতাস উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু বলেন, স্রোতের সাথে ঘা ভাসাতে পারিনি বলে আমার বিরুদ্ধে এ অভিযোগ। আমি শুনেছি বিষয়টি কিছু সংখ্যক শিক্ষক বাই ফোর্স বা নাজানিয়ে অনেক শিক্ষকদের সাদা কাগজে স্বাক্ষর নিচ্ছেন। এ ব্যাপারে আমার কাছেও অভিযোগ আছে। আমি আসার পর ক্লাস ফেলে তাদের অবাদে ঘুরাঘুরি বন্ধ হয়ে গেছে, সময়মতো স্কুলে যেতে হয়, পূর্বের ন্যায় সুযোগ সুবিধা কমে গেছে। তাই শিক্ষকদের একটি অংশ আমার পেছনে লেগেছে। আমি তাদের কোন অন্যায় অবদার মেনে নেইনি বলে আমার বিরুদ্ধে আজ এই প্রপাগাণ্ডা। তাছাড়া আমার ব্যাপারে স্থানীয় সাংসদ মাননীয় সেলিমা আহমাদ মেরী, জেলা শিক্ষা অফিসার, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ জানেন, আমি কোন অন্যায় মেনে নেই না। তারা স্লিপ, ক্ষুদ্র মেরামত ও রুটিন ম্যান্টিনেন্সের বরাদ্দের টাকা আত্নসাৎ করতে না পারায় এ অভিযোগ।এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার আ. মান্নান বলেন, আমি জানি, লায়লা পারভিন বানু রুঢ় আচরণ করেন। কিন্তু সে শত পার্সেন্ট সৎ লোক, তার মধ্যে লোভ লালসা নেই। সে তিতাসে যাবার পর কিছু দুষ্ট লোকের স্বার্থে আঘাত হেনেছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, যারা এহেন কর্মের সাথে জড়িত তাদের চিহ্নিত করা হবে। পূর্বেও মেঘনা উপজেলায় কিছু শিক্ষক তার বিরুদ্ধে লেগেছিল, আমরা তাদের চিহ্নিত করতে স্বক্ষম হয়েছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

তিতাসে প্রাথমিক শিক্ষা অফিসারের অনিয়মের বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : 05:38:09 pm, Wednesday, 2 November 2022