Dhaka , Friday, 1 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ভোলায় অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:25:15 pm, Monday, 7 November 2022
  • 148 বার পড়া হয়েছে

ভোলায় অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু

আলী হোসেন রুবেল ভোলা সংবাদদাতা।।

ভোলায় অসুস্থ বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হোসেন (২২) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের বাপ্তা পুলিশের দোকান নামক জায়গায় এ ঘটনা ঘটে।

নিহত হোসেন সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড সদুর চর গ্রামের মো. আবুল কালামের ছেলে।

আহত ব্যক্তির নাম মো. রাসেল (২৮)। তিনি পরাণগঞ্জ বাজারের ব্যবসায়ী।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের স্বজনরা জানান, হোসেনের বাবা আবুল কালাম গত ২ বছর ধরে যক্ষ্মা (টিবি) রোগে আক্রান্ত। তিনি পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে সংসারের খরচ জোগাড় করেন।

সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সংসার ও তার চিকিৎসার খরচ জোগাড়ে বেশ হিমশিমে পড়তে হয় তাকে। বাধ্য হয়ে আজ সকালে হোসেন তার বাবার অটোরিকশা নিয়ে রাস্তায় নামেন।

দুপুর ১টার দিকে ভোলা শহর থেকে যাত্রী নিয়ে পরানগঞ্জ বাজার যাওয়ার পথে বিপরীত থেকে দিকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র তার অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আনোয়ার আরিফ জানান, হোসেন ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয়ে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে গিয়েই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই রিকশায় থাকা মো. রাসেল আহত হোন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, মাহিন্দ্র গাড়িটি অটোরিকশাটিকে চাপা দিলে উভয় গাড়ি রাস্তার পাশে থাকা পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ নিহত হোসেন ও আহত রাসেলকে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় মাহিন্দ্রচালকের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ভোলায় অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগাড় করতে গিয়ে ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : 07:25:15 pm, Monday, 7 November 2022