Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

ফুটবল প্রেমিদের উন্মাদনা বরিশাল নগরী যেন পতাকা বিক্রির হাট

  • Reporter Name
  • আপডেট সময় : 11:21:30 pm, Sunday, 13 November 2022
  • 67 বার পড়া হয়েছে

ফুটবল প্রেমিদের উন্মাদনা বরিশাল নগরী যেন পতাকা বিক্রির হাট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥

আর মাত্র চারদিন পর শুরু হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর কাতার বিশ্বকাপ। এখানে বাংলাদেশ দলের অংশগ্রহণ না থাকলেও দেশের অন্যান্য জেলার ন্যায় বরিশালেও এ বিশ্বকাপ খেলাকে ঘিরে কোনকিছুরই কমতি নেই। বিশ্বকাপের উদ্বোধণকে ঘিরে এখানকার ফুটবল প্রেমী দর্শক এখন অপেক্ষার প্রহর গুনছেন।
তাইতো দর্শকদের প্রিয় দলের পতাকা বিক্রির ধুম পরেছে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। গত কয়েকদিন থেকে নগরীর ব্যস্ততম বিবিরপুকুরপাড়ে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের পতাকা বিক্রির যেন হাট বসেছে।
নগরীর বাসিন্দা তানভির আহম্মেদ অভি বলেন, বিশ্বকাপ ফুটবলে আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। নেইমারের পায়ের জাদুতে এবার ব্রাজিল বিশ্বকাপ জিতবেন বলে তিনি শতভাগ আশা প্রকাশ করে আরও বলেন, প্রিয় দলের পতাকা ক্রয়ের জন্য বিবিরপুরপাড় এসেছি। এখান থেকে ব্রাজিলের পতাকা ক্রয় করে বাড়ির ছাঁদে উড়াবো। মোছাদ্দেক হাওলাদার নামের আরেক পতাকা ক্রেতা বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনার পতাকা ক্রয় করেছি। এটি আমাদের বাসার সামনে প্রদর্শন করবো।
পতাকা বিক্রেতা শাহাদৎ হোসেন বলেন, ঢাকা থেকে গত দশদিন পূর্বে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করা বিভিন্ন দলের পতাকা নিয়ে বিক্রির উদ্দেশ্যে বরিশাল নগরীতে এসেছি। প্রতিদিন বিকিনিকিও হচ্ছে বেশ। তবে গত দুইদিন থেকে পতাকা বিক্রির সংখ্যা অনেক বেড়েছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত যে পরিমান পতাকা বিক্রি হয়েছে তাতে ব্রাজিলের পতাকা বেশি বিক্রি হয়েছে। তারপর রয়েছে-আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানী ও স্পেনের পতাকা। তিনি বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার ১২ ফুট দৈর্ঘ্য পতাকা ১২শ’ টাকা, বাকি বিভিন্ন দেশের পাঁচ ফুট দৈর্ঘ্যে পতাকা ১৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিয়োগকৃত বরিশাল বিভাগ ও জেলায় খেলোয়াড় তৈরীর কারিগর (কোচ) মশিউল আলম স্বপন বলেন, বর্তমানে ক্রিকেট বিশ্বকাপ চলার কারনে বর্তমান প্রজন্মের যুবক ও তরুন ছেলেরা অনেকেই সেদিকে নজর থাকায় এখনও বিশ্বকাপ ফুটবলের দিকে নজর তেমন একটা বাড়েনি। আগামী ২/১দিনের মধ্যে ওইসব তরুন ও যুবকরা ফুটবল বিশ্বকাপ নিয়ে মাতবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

ফুটবল প্রেমিদের উন্মাদনা বরিশাল নগরী যেন পতাকা বিক্রির হাট

আপডেট সময় : 11:21:30 pm, Sunday, 13 November 2022