
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আশালয় আবাসন প্রকল্পের সামনে অবৈধভাবে নির্মাণ করা সীমানা প্রাচীর উচ্ছেদ করেছে রাজউক। বুধবার (৩০ নভেম্বর) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে পুলিশ আনসারদের সাথে নিয়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
আশালয় আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতির সভাপতি ব্যারিষ্টার ওমর ফারুক বলেন,২০২০ সালের ২৪ জুন কিছু ভূমিদস্যুরা জোরপূর্বক ভাবে তাদের প্রকল্পের প্রধান গেইট ও চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করে। এতে আশালয় আবাসন প্রকল্পের মালিক, প্লট মালিক ও এলাকাবাসীর মধ্যে অসন্তুষ দেখা দেয়। তিনি বলেন,জোর পূর্বকভাবে ভুমিদস্যুরা আশালয় প্রকল্পটি দখল করতে এই সীমানা প্রাচীর নির্মান করেছিল। পরে আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতি রাজউকে উচ্ছেদের আবেদন করে। প্রকল্পের অভিযোগের সত্যতা পেয়ে রাজউক অভিযান চালিয়ে অবৈধ এই সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন,আশালয় প্রকল্পের সম্পাদক নাসিম ইকবাল,সহ-সভাপতি গোলাম হাবিব,আমিনুর রশিদ, মেজর জেনারেল(অবঃ)মোস্তাফিজুর রহমান,ওবায়দুল মজিদ জুয়েল ও ক্যাপ্টেন(অবঃ)শামস।

















