Dhaka , Wednesday, 6 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

হোমনার জগন্নাকান্দিতে গণহত্যায় ১৬জন শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:12:38 pm, Wednesday, 21 December 2022
  • 63 বার পড়া হয়েছে

হোমনার জগন্নাকান্দিতে গণহত্যায় ১৬জন শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার হোমনার জগন্নাকান্দি গ্রামে ১৯৭১ সালের গণহত্যায় ১৬জন শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়ে মত বিনিময় সভা করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।গত মঙ্গলবার বিকালে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের জগন্নাথকান্দি গ্রামের মৃণাল কান্তি দাসের (খোকা ডাক্তার) বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদেশের ন্যায় হোমনার জগন্নাথকান্দিতেও ১৯৭১ সালের ২২জুলাই বিকালে রাজাকারদের সহযোগিতায় পাক বাহিনী এক নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিলো। সেসময় হুতারবাড়ির রবি, দিবাকর ও মৃণাল কান্তি দাসের বাড়ীতে বেড়াতে আসা মেহমানসহ ১৩জন সংখ্যালগুকে গুলি করে হত্যা করে, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে এবং একজন গৃহিণীর কোল থেকে ছোট্ট একটি শিশুকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে ফেলে যায়। আর যাবার সময় বেশকিছু নারীকে তুলে নিয়ে নির্যাতন করে। পরে জগন্নাথকান্দি কান্দাপাড়ার আব্দুল করিম বেপারী ও মহিষমারীর মো. হোসেন ভুঁইয়াকে পাক বাহিনীরা তুলে নিয়ে গিয়ে গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে জ্যান্ত মাটি চাপা দেয়। এসব ঘটনা বহুবার জাতীয় দিবসগুলোতে আলোচিত হলেও স্বাধীনতার ৫১বছর পরেও এসব শহীদদের স্মরণে কোন স্মৃতি নির্মিত হয়নি; তাই দীর্ঘ ৫১বছর পর মুক্তিযুদ্ধা পরিবার ও এলাকাবাসির পক্ষ থেকে শহীদদের নামফলকসহ স্মৃতি সংরক্ষণ করার দাবি তুলেন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি।প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ভূঁইয়ার সন্তান মো. মহসিন হাবিব ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে।এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন, বর্তমান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হুমায়ুন কবির, সাবেক ডেপুটী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম প্রধান, মৃণাল কান্তি দাসের বড় ছেলে বিমল কান্তি দাস, অবসর প্রাপ্ত শিক্ষক নিখিল চন্দ্র দাস, মো. রাজ মিয়া ভূঁইয়া, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার ছেলে মো. মোয়াজ্জেম হোসেন।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাহিদ আহমেদ জাকির, উপজেলা সহকারী প্রকৌশলী মো. ইউনুস, খাদ্য কর্মকর্তা মো. ওয়াসিম, জাইকা প্রতিনিধি খালিদ মোস্তাফিজ, স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আলাউদ্দিন, মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আল মামুন, স্থানী ওয়ার্ড মেম্বার কাজী মজিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, মো. খুরশিদ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

হোমনার জগন্নাকান্দিতে গণহত্যায় ১৬জন শহীদের স্মৃতি সংরক্ষণের দাবি

আপডেট সময় : 06:12:38 pm, Wednesday, 21 December 2022