Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বান্দরবানের লামায় রাবার কোম্পানির দুর্বৃত্তদের কতৃক হামলা ও অগ্নিসংযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:45 pm, Monday, 2 January 2023
  • 51 বার পড়া হয়েছে

বান্দরবানের লামায় রাবার কোম্পানির দুর্বৃত্তদের কতৃক হামলা ও অগ্নিসংযোগ

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার রাবার কোম্পানির লেলিয়ে দেওয়া দুর্বৃত্তদের কর্তৃক রেংয়েন কার্বারী পাড়ায়
হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ , ভাংচুর ও লুটপাটের ঘটনায় পার্বত্য চট্টগ্রামের তিন সংগঠনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন।

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ডুলুছড়ি মৌজায় ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানির লেলিয়ে দেওয়া দুর্বৃত্তদের কর্তৃকূ রেংয়েন কার্বারী পাড়ায় হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত তিন পাহাড়ি গণসংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ সোমবার ২ জানুয়ারি ২০২৩ গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা সংবাদ মাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ ঘটনার বিবরণ তুলে ধরে বলেন, ঘটনার পরে আমরা প্রত্যক্ষদর্শী রেংয়েন কার্বারির সাথে কথা বলে জানতে পেরেছিলাম যে গত রাত ১ টায় লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লিমিটেড কোম্পানির দায়িত্বপ্রাপ্ত দেলোয়ার, নুরু ও মহসিনের নেতৃত্বে রাবার বাগানের একদল শ্রমিক ও ৪ ট্রাক বহিরাগত ভাড়াটেসহ ১৫০ জনের অধিক দুর্বৃত্ত রেংয়েন ম্রো পাড়ায় হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা পাড়াবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। দুর্বৃত্তরা চামরুম ম্রো, চিংচ্যং ম্রো ও রেংইয়ুং ম্রো’র ঘর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেয় এবং দুইঠেঙ ম্রো, রেঙনক ম্রো, রেংইয়ুঙ ম্রো, লাংরুঙ ম্রো, চিতলিত ম্রো ও ইয়ংরিঙ ম্রো’র ঘর ও ঘরের সোলার-ব্যাটারিসহ জিনিসপত্র ভেঙে দেয়। এছাড়াও হামলার সময় দুর্বৃত্তরা পাড়াবাসীদের ছাগল, মুরগী মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরও বলেন, ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানি কর্তৃক গত বছর ৯ এপ্রিল থেকে লামা উপজেলা সরই ইউনিয়নের রেংয়েন ও লাংকম ম্রো কার্বারী পাড়া, জয়চন্দ্র ত্রিপুরা পাড়াবাসীদের ভোগদখলীয় ৪০০ একর জুমভূমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে। এই নিয়ে ভূক্তভোগী তিন গ্রামবাসীরা তাদের ভূমি ফিরে পেতে স্থানীয় প্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরকে অবগত করেছিলেন। ভূমি রক্ষার দাবিতে লামা, বান্দরবানসহ তিন পার্বত্য জেলা ও চট্টগ্রাম, ঢাকায় সংবাদ সম্মেলন, সমাবেশ ও গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তদন্ত কমিটির প্রতিবেদনে রাবার কোম্পানির জমির লিজ বাতিল পূর্বক তিন গ্রামবাসীকে তাদের ভূমি ফেরৎ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছিল। বিভিন্ন সময় প্রতিবাদ সমাবেশ, গোল টেবিল বৈঠকে দেশের বিশিষ্টজনেরা রাবার ইন্ডাস্ট্রিজের কর্মকাণ্ডে প্রতিবাদ জানিয়ে তা বন্ধ করে পাহাড়িদেরকে ভূমি ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। কিন্তু তা সত্ত্বেও স্থানীয় প্রশাসন কোন সমাধান দেয়নি বরং ভূমিদস্যুদের পক্ষালম্বন করেছে। ফলে রাবার ইন্ডাস্ট্রিজ কোন কিছু পরোয়া না করে ভূমি বেদখলের প্রচেষ্টা অব্যহত রেখেছে।

রেংয়েন পাড়ায় পাহাড়িদের ঘরবাড়ি অগ্নিসংযোগের ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা নয় উল্লেখ করে নেতৃবৃন্দরা আরও বলেন, ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ’ কোম্পানি কর্তৃক রেংয়েন পাড়ায় পাহাড়িদের ঘরবাড়ি অগ্নিসংযোগের ঘটনা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়, এটি গ্রামবাসীদের উচ্ছেদ করার পরিকল্পিত ষড়যন্ত্র। ইতোমধ্যে রাবার ইন্ডাস্ট্রিজ’র দুর্বৃত্ত কর্তৃক আগুন দিয়ে গ্রামবাসীদের জুমভূমি, বাগান-বাগিচা, জুম খেত পুড়িয়ে দেওয়া, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙচুর, গ্রামবাসীদের হত্যার উদ্দেশ্যে পানির উৎসে বিষ প্রয়োগ, বাগান কেটে দেওয়া, ভূমি রক্ষা আন্দোলনের নেতার ওপর হামলা, মিথ্যা মামলাসহ বিভিন্ন নিপীড়ন, নির্যাতনের কর্মকাণ্ড চালিয়ে পাড়াবাসীদের উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। তারই অংশ হিসেবে গতরাতে এই হামলার ঘটনা চালানো হয়েছে।

বিবৃতিতে তিন সংগঠনের নেতৃবৃন্দ লামায় রাবার কোম্পানি কর্তৃক রেংয়েন পাড়ায় ৩টি বাড়িতে অগ্নিসংযোগ, ৬টি বাড়ি ভাঙ্গচুর ও গ্রামবাসীদের জিনিসপত্র লুট করে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে লামা রাবার ইন্ডাস্ট্রিজ’র লিমিটেড কোম্পানির মালিক, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি দেলোয়ার, নুরু ও মহসিনসহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভূমিদস্যু ‘লামা রাবার ইন্ডাস্ট্রিজ” কোম্পানির কর্তৃক ভূমি বেদখল বন্ধ করা ও কোম্পানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পার্বত্য চট্টগ্রামে প্রথাগত ভূমি অধিকার নিশ্চিত করার মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তিসহ পার্বত্য চট্টগ্রামে নামে বেনামে অব্যাহত ভূমি বেদখল ও পাহাড়িদের বাস্তভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বান্দরবানের লামায় রাবার কোম্পানির দুর্বৃত্তদের কতৃক হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় : 08:53:45 pm, Monday, 2 January 2023