Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

বান্দরবানে পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনা

  • Reporter Name
  • আপডেট সময় : 05:28:28 pm, Thursday, 12 January 2023
  • 86 বার পড়া হয়েছে

বান্দরবানে পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনা

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।

বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনরত দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ।

আজ বুধবার ১১ জানুয়ারি ২০২৩ পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান ও সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা এবং হিল উইমমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও সাধারণ সম্পাদক রিতা চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে ধর্ষণের ঘটনায় জড়িত থ্রি-হুইলার চালক জাহাঙ্গীর আলমকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দুই নারী সংগঠন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী পাড়ার বাচ্চু মিয়ার ছেলে থ্রি-হুইলার (মাহেন্দ্র) চালক জাহাঙ্গীর আলম ভুক্তভোগী ওই নারীকে বেশ কিছুদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। গত ৫ জানুয়ারি জাহাঙ্গীর আলম ওই নারীকে তার থ্রি-হুইলার (মাহিন্দ্র) গাড়িতে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী বন প্রপাত এলাকার মসজিদের পাশে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনাটি গত ৫ জানুয়ারি ঘটলেও গত সোমবার ৯ জানুয়ারি ২০২৩ অতিরিক্ত রক্তক্ষরণ সমস্যা নিয়ে ওই নারী হাসপাতালে ভর্তি হলে বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় ভূক্তভোগী ঐ নারী গত ৭ জানুয়ারি ২০২৩ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দরা উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘটনাটি এক সপ্তাহ অতিক্রম হতে চললেও এখনো প্রশাসন অভিযুক্ত ও চিহ্নিত ধর্ষণকারী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেনি। অপরাধী গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার ঘটনা দেশের আইন ও বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করছে।

বিবৃতিতে নেতৃবৃন্দরা ২০২২ সালে পার্বত্য চট্টগ্রামে নারী-শিশুর ওপর সহিংসতার চিত্র তুলে ধরে বলেন, গত বছর পার্বত্য চট্টগ্রামে ১৬ জন নারী-শিশু যৌন নিপীড়নসহ সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে একজন ছেলে শিশুও রয়েছে। ঘটনাগুলোর মধ্যে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ১ জন, ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন, ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন ৬ জন, শ্লীলতাহানির শিকার হয়েছেন ১ জন স্কুল ছাত্রী, গলাকেটে হত্যা করা হয় ১ জন নারীকে, অপহরণের শিকার হন ১ জন কিশোরী, কুপিয়ে হত্যার চেষ্টার শিকার হন ১ জন এবং এক ছেলে শিশু বলাৎকারের শিকার হয়। এসব ঘটনায় কোন বিচার হয়নি। দেশের এমন বিচারহীনতার সংস্কৃতির ফলে পাহাড়-সমতলে নারী, শিশুরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় ভূগছে।

বিবৃতিতে নেতৃবৃন্দরা আরও বলেন, নারীদের নিরাপত্তা ও ন্যায় বিচারে নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানে পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনায় জড়িত থ্রি-হুইলার চালক জাহাঙ্গীর আলমকে অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, পাহাড়ি নারীসহ সারাদেশের নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী-শিশুদের উপর চলা নিপীড়ন-নির্যাতন, ধর্ষণ-খুন-গুম-হত্যা ও অপহরণের মত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি জানিয়েছেন নারী সংগঠনের নেতৃবৃন্দেরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

বান্দরবানে পাহাড়ি নারীকে ধর্ষণের ঘটনা

আপডেট সময় : 05:28:28 pm, Thursday, 12 January 2023