Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

কক্সবাজারের ১০০ কমিউনিটি ক্লিনিক নতুন সাজে

  • Reporter Name
  • আপডেট সময় : 11:06:11 pm, Tuesday, 24 January 2023
  • 113 বার পড়া হয়েছে

কক্সবাজারের ১০০ কমিউনিটি ক্লিনিক নতুন সাজে

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

কক্সবাজারের ১০০ কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন চলছে। বিশ্বব্যাংকের অর্থায়নে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এই প্রকল্প বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- কক্সবাজার জেলায় মোট কমিউনিটি ক্লিনিক রয়েছে ১৯৩ টি। এর মধ্যে ১০০ ক্লিনিক দ্বিতল ভবনে রূপান্তরসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হচ্ছে। সেই সাথে পরিধি বাড়ছে চিকিৎসাসেবারও। ক্লিনিকগুলোতে গ্রামীণ জনগোষ্ঠীর জরুরি চিকিৎসাসেবা, বিশেষ করে গর্ভবতী ও প্রসূতি মায়েদের প্রয়োজনীয় চিকিৎসা এবং ওষুধের যোগান দেয়া হবে এই ক্লিনিক থেকেই।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন- ‘জেলার ১৯৩ কমিউনিটি ক্লিনিকের মধ্যে ১০০ টির আধুনিকায়ন করা হচ্ছে। ৮ শতক জমির ওপর প্রতিটি ক্লিনিক দ্বিতল করা হচ্ছে। বাড়ছে চিকিৎসাসেবার মানও। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম’।

আইওএম জানায়, পুরনো ক্লিনিকগুলো ভেঙে ফেলে পরিবেশগতভাবে, বৃহত্তর পরিসরে দ্বিতল বিশিষ্ট টেকসই ভবন নির্মাণ করা হচ্ছে। এসব ভবনে সৌরচালিত সিস্টেম, নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন সুবিধা থাকছে।

আইওএম’র চিফ অব মিশন আবদুস সাত্তার বলেন- ‘রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর বহুমাত্রিক চাহিদা পূরণে কাজ করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম। সংস্থাটি তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবিলায় মানবিক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ চালিয়ে যাচ্ছে’।
চলমান ১০০ কমিউনিটি ক্লিনিকের সংস্কার ও নির্মাণকাজ চলতি ২০২৩ সালের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কর্মকর্তা।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন করে নির্মিত দ্বিতল ভবনের প্রতিটিতে চারটি করে কক্ষ থাকবে। এর মধ্যে একটি রোগীদের বসার ও একটি ডেলিভারি কক্ষ। অন্য দুটি কক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য।

সূত্র মতে, প্রথম ধাপে ১০০ ক্লিনিকের আধুনিকায়নের কাজ শেষ হলে বাকি ৯৩ টির কাজও শুরু করার কথা রয়েছে। প্রকল্পটি পুরো বাস্তবায়ন হলে জেলার গ্রামীণ জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

জানা যায়, গেল বছরের ২ অক্টোবর, রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কক্সবাজারে নতুনভাবে নির্মিত ১২টি কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- ‘স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে’।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কমিউনিটি ক্লিনিক পরিচালনার জন্য ১৭ সদস্যের কমিউনিটি গ্রুপ রয়েছে। এই গ্রুপে নারী সদস্য থাকবে কমপক্ষে চারজন। গ্রুপলিডার হিসেবে থাকেন স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য (এমইউপি)। আর ক্লিনিকের জন্য জমিদাতা থাকেন ভাইস চেয়ারম্যান হিসেবে। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপদেষ্টা হিসেবে থাকেন। এছাড়া কমিউনিটি গ্রুপকে সহযোগিতা করার জন্য ১৭ সদস্যের একটি কমিউনিটি সাপোর্ট গ্রুপ রয়েছে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

কক্সবাজারের ১০০ কমিউনিটি ক্লিনিক নতুন সাজে

আপডেট সময় : 11:06:11 pm, Tuesday, 24 January 2023