Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জীববৈচিত্র্য গবেষক পদক পেলেন কক্সবাজারের ড. নাছির

  • Reporter Name
  • আপডেট সময় : 04:48:24 pm, Monday, 30 January 2023
  • 109 বার পড়া হয়েছে

জীববৈচিত্র্য গবেষক পদক পেলেন কক্সবাজারের ড. নাছির

তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।

বাংলাদেশ তথা বৈশ্বিক জীববৈচিত্র্য সংরক্ষণের উপর অবদান রাখায় জীববৈচিত্র্য গবেষক পদক পেয়েছেন কক্সবাজারের রামুর কৃতিসন্তান ড. নাছির উদ্দীন।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন আয়োজিত বার্ষিক সম্মেলন ও সেমিনারে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণা ও সংরক্ষণে অসামান্য অবদানের জন্য ড. নাছির উদ্দীনকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

ড. নাছির ২০১২ সাল থেকে বাংলাদেশের বন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি কর্মজীবনের শুরুতে ওয়াইল্ড টিম ও ইউএসএইড’র বিভিন্ন প্রকল্পে সুন্দরবন ও এর পাশের এলাকাগুলোতে কাজ করেন। পরবর্তীতে বন্যপ্রাণী অপরাধ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে ২০১৫ সালে সুন্দরবনের পশ্চিম অভয়ারণ্যে স্মার্ট পেট্রোল নামক আধুনিক টহল ব্যবস্থাপনা চালুতে অগ্রণী ভুমিকা পালন করেন। সুন্দরবনের পাশাপাশি দেশের অন্যান্য বন্যপ্রাণী অভয়ারণ্য, যেমন- খাদিমনগর জাতীয় উদ্যান, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা, রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য, কাপ্তাই জাতীয় উদ্যান এবং ফাঁসিয়াখালি জাতীয় উদ্যানে স্মার্ট পেট্রোল কার্যক্রমের বিস্তারে মাঠপর্যায়ে বন বিভাগকে প্রশিক্ষণ প্রদান করেন। একই সাথে ড. নাছির ভারতের মানাস ন্যশনাল পার্ক, ভারতীয় সুন্দরবন, ইন্দোনেশিয়ার কেরিঞ্চি সাব্লাট ন্যশনাল পার্ক এবং তামান ন্যাশনাল সিবেরোতে স্মার্ট টহল ব্যবস্থাপনা বাস্তবায়ন করতে ভারত ও ইন্দোনেশিয়ার সরকারকে সহযোগিতা করেন। স্মার্ট পেট্রোলের পাশাপাশি ড. নাছির বাংলাদেশের হাতি সংরক্ষণে আইইউসিএন এশিয়ানের হাতি বিশেষজ্ঞ টিমের বিশেষজ্ঞ সদস্য হিসেবে ২০১৬ সাল থেকে বাংলাদেশ ও হাতি সম্বলিত এশিয়া মহাদেশের আরো ১২ দেশের সরকারকে সহযোগিতা করছেন।

ড. নাছির ২০২২ সালে ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সাইন্স থেকে বন্যপ্রাণী অপরাধ ও জেনোটিক ডিজিজের উপর পিএইচডি শেষ করেন। ইতোমধ্যে ড. নাছিরের গবেষণা থেকে প্রাপ্ত তথ্যের উপর প্রকাশিত বিভিন্ন নিবন্ধ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল রিভিউ জার্নাল, কঞ্জার্ভেশন বায়োলজি জার্নালসহ আরো অনেক নামকরা জার্নালে প্রকাশিত হয়েছে।

তাছাড়া ড. নাছির রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন, হাতি-মানুষের দ্বন্দ্ব এবং মানবজীবনে তার প্রভাব নিয়েও গবেষণা করেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর আগমন ও হাতি চলাচলের রাস্তায় শরণার্থী ক্যাম্প করার কারণে কক্সবাজার অঞ্চলে হাতি চলাচলের সমস্যা এবং হাতি-মানুষের দন্দ্ব নিরসনের উপায় নিয়ে তার পরিচালিত গবেষণা দেশে বিদেশে বেশ প্রশংসিত হয়েছে।

গেল ২১ জানুয়ারি কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের ৮ম বার্ষিক সম্মেলনে ড. নাছির উদ্দীনকে পদক ও সম্মান স্মারক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার।

ড. নাছির উদ্দীন কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ হাকিম-রকিমা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি অর্জন করেন। এরপর মাদ্রাজ ভেটেরিনারি কলেজ এবং নামাক্কল ভেটেরিনারি কলেজ থেকে প্রাণী চিকিৎসার উপর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি থাইল্যান্ড থেকে বন্যপ্রাণী অবসকরণ ও চিকিৎসার উপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেন। একই সাথে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জিআইএস এবং রিমোট সেন্সিং এর উপর বিশেষ কোর্স এবং নেদারল্যান্ডের ভিরাজ ইউনিভার্সিটি থেকে পরিবেশ অপরাধ বিজ্ঞানের উপর পোস্ট গ্রাজুয়েট কোর্স সম্পন্ন করেন।

গবেষণার পাশাপাশি ডক্টর নাছির উদ্দিন ওইয়াল্ড টিম, মুক্তির বন্ধন ফাউন্ডেশন, আইসিডিডিআরবি এবং প্যান্থেরা নামক আন্তর্জাতিক বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক অর্গানাইজেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। এর পাশাপাশি ড. নাছির সোসাইটি ফর কনজারভেশন বায়োলজির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন এবং এশিয়ান হাতি বিশেষজ্ঞ টিমের একজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই সাথে রেঞ্জার্স ফেডারেশন এশিয়া’র একজন নির্বাহি সদস্যও।

ইতোমধ্যে ড. নাছির উদ্দিনের প্রায় ১৬ টি বিজ্ঞান বিষয়ক গবেষণাপত্র বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জীববৈচিত্র্য গবেষক পদক পেলেন কক্সবাজারের ড. নাছির

আপডেট সময় : 04:48:24 pm, Monday, 30 January 2023