
গাংনী (মেহেরপুর)সংবাদদাতা ।।
গাংনীতে পিতাকে হত্যাকারী পুত্র সুজন(৩৫)কে আটক করেছে পুলিশ। শনিবার(২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাড়ির পাশের মাঠ থেকে তাকে আটক করে। আটককৃত সুজন উপজেলা কাজীপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা কালিতলাপাড়া গ্রামের মৃত আফেল উদ্দীনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে সুজন তার পিতাকে হাসুয়া (দেশিও অস্ত্র) দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক টীম বাড়ির পাশে মাঠে অভিযান চালিয়ে সুজনকে আটক করে

















