
তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লা তিতাসে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর রাজনৈতিক কার্যালয় ফুলচাঁন ভবনে গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। ভিডিও কলের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা-২(হোমনা-তিতাস)আসনের সংসদ সদস্য সেলিমা আহমদ মেরী।উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসামৎ
হাছিনা আক্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোসামৎ নাছিমা আক্তারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী মোসামৎ হাছিনা বেগম,নাছিমা আক্তার,মোসামৎ সাধনা মেম্বার,মোসামৎ রুজিনা মেম্বার,মোসামৎ
জোসনা মেম্বার,মোসামৎ হাছিনা আক্তার হানু মেম্বার,মোসামৎ
ডলি মেম্বার,মোসম্মৎ সেলিনা আক্তার শিপু মেম্বার,মোসামৎ হোসনেরা মেম্বার, মোসামৎ লাকি আক্তার,মোসামৎ সুখি আক্তারসহ মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।আরও উপস্থিত ছিলেন উপজেলার জগতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো.সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, উপজেলা যুব লীগ নেতা মো.জামাল উদ্দিন ভূইয়া, যুব লীগ নেতা শাহ আলমসহ আরও অনেক।

















