
মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোয়াজ্জেম হোসেন (৫৯) নামে এক পুলিশ সদস্যের গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিজ বাড়ির ঘরের শয়ন কক্ষ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মোয়াজ্জেম হোসেন উল্লাপাড়া পৌরশহরের নবগ্রামের বাস করতেন। তিনি মৃত জেকাত সরকারের ছেলে।
নিহত মোয়াজ্জেম উল্লাপাড়া মডেল থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ২ মাস পরই চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল তার।
নিহতের স্বজনরা জানান, নিহত মোয়াজ্জেম হোসেন চাকরির শেষ সময়ে এসে উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলেন। রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ডিউটি শেষ করে বাসায় আসে। তবে গত কয়েকদিন ধরে সে বাসায় একাই থাকতেন। এই সুযোগে কে বা কারা বাসায় ঢুকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে টাকা নিয়ে কয়েক জনের সঙ্গে ঝামেলা চলছিল বলেও জানান তারা। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ, (ডিবি), সিআইডি, ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল ইসলাম মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মরদেহটি উদ্ধার করে করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

















