Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

আমাদের প্রিয় জগন্নাথপুর পৌর শহরকে আমরাই সুন্দর রাখতে চাই

  • Reporter Name
  • আপডেট সময় : 06:53:16 pm, Sunday, 5 March 2023
  • 38 বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহর যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ শনিবার সন্ধ্যা রাতে ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারের বড় গলিতে ব্যবসায়ীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও ব্যবসায়ী শশী কান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রবীণ ব্যবসায়ী আলহাজ জামাল মিয়া তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হাজী আবদুল জব্বার, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা.আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, শিক্ষক রমেন্দ্র কুমার গোপ, ব্যবসায়ী বশির আহমদ, মতিউর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, ব্যবসায়ী শায়েক আহমদ, ব্যবসায়ী শাকিল আহমদ প্রমূখ।
এতে আওয়ামীলীগ নেতা আকমল খান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ধনঞ্জয় বণিক, শালিসি ব্যক্তি শাহ আবদুর রাজ্জাক, ব্যবসায়ী নিতাই লাল দেব, হীরা মোহন দেব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ সহ সর্বস্তরের ব্যবসায়ী-জনতা অংশ গ্রহণ করেন।
সভায় জগন্নাথপুর পৌর শহর যানজট মুক্ত রাখতে ব্যবসায়ীদের করণীয় শীর্ষক ব্যাপক আলোচনা হয়। জগন্নাথপুরবাসীকে একটি নান্দনিক আর্চ সেতু উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেতুটি নির্মিত হবে জগন্নাথপুর পৌর শহরের বুকচিরে বয়ে যাওয়া নলজুর নদীর উপর বর্তমান বড়সেতুর স্থানে। তাই আর্চ সেতু নির্মাণ কাজ শুরু করতে অচিরেই সেই পুরনো বড়সেতুটি ভেঙে ফেলা হবে। এমনিতেই পৌর শহরে যানজট লেগেই থাকে। তার উপর বড় সেতুটি ভাঙা হলে যানজট আরো বৃদ্ধি পাবে। তাছাড়া জগন্নাথপুর-ঢাকা ও জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কে যোগাযোগ ব্যবস্থা ভালো থাকলেও এ বড় সেতুটি ভাঙা হলে জগন্নাথপুর-সিলেট লাইনে বড় যানবাহন চলাচলে ভোগান্তি বাড়বে। জগন্নাথপুর পৌর শহরের নলজুর নদীর উপর ছোট ও বড় দুইটি সেতুর মাধ্যমে যুগযুগ ধরে জগন্নাথপুর-সিলেট লাইনে যোগাযোগ ব্যবস্থা সচল ছিল। গত এক বছর ধরে পুরেনা ছোট সেতুটি দেবে যাওয়ায় প্রায় অচল হয়ে আছে। এতোদিন কোন রকমে বড়সেতু দিয়ে চলাচল করা হয়। এর মধ্যে বড় সেতুটি ভাঙা হলে যানজট আরো বৃদ্ধি পাবে এবং তা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যদিও বিকল্প ব্যবস্থায় যোগাযোগ রক্ষা করতে বড় সেতুর পাশে আরেকটি নতুন বাইপাস সেতু চালু করা হয়েছে। আরো কয়েক দিনের মধ্যে ছোট সেতুটিও জোরাতালি দিয়ে সচল করা হবে। সেই সাথে পৌর শহরে দিনের বেলা পণ্যবাহী ভারি যানবাহন প্রবেশ করা যাবে না। ফুটপাতের দোকানীদের নির্দিষ্ট কোন স্থানে পুনর্বাসন করা ও যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রনে রাখতে ব্যাপক আলোচনা হয়। এছাড়া আসছে পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখতে প্রশাসন ও ব্যবসায়ীদের প্রতি আহবান জানানো হয়। এতে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণ ও প্রাণবন্ত আলোচনায় সভাটি রীতিমতো মিলন মেলায় পরিণত হয়। সবার একটাই দাবি, আমাদের প্রিয় শহরকে আমরাই সুন্দর ও পরিছন্ন রাখতে চাই

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

আমাদের প্রিয় জগন্নাথপুর পৌর শহরকে আমরাই সুন্দর রাখতে চাই

আপডেট সময় : 06:53:16 pm, Sunday, 5 March 2023