
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় মুহাম্মদ আনাস নামের এক যুবককে হত্যার দায়ে আসামি মুহাম্মদ সোহেলকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার (৫ মার্চ) দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। প্রদত্ত রায়ে আদালতটির বিচারক মোহাম্মদ ইসমাইল আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আরো এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী, পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামি মুহাম্মদ সোহেল চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকার নুরুল কবিরের পুত্র। বিচারক রায় ঘোষণাকালে আসামি মুহাম্মদ সোহেল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলায় আসামি পক্ষে কৌসুলি অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন।

















