
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত রোববার বিকেলে বারপাড়া ফুলমতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকল প্রার্থীদের এক মঞ্চে এনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.মহিনুল হাসান।যারা আচরণ বিধিভঙ্গ করবে তাদের আইনের আওতায় আনার সতর্ক বার্তা প্রদান করেন তিনি।আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসফাকুজ্জামান,দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলমগীর ভুইয়া, মনির হোসেন তালুকদার(নৌকা),মো.মাজহারুল ইসলাম মানিক সওদাগর(আনারস),
মো.আলাউদ্দিন আল আজাদ(ঘোড়া),
একে আজাদ(টেবিল ফ্যান),আমির হোসেন(অটোরিকশা),মোহাম্মদ আবদুল ওয়াদুদ মিয়া(মোটরসাইকেল),নজিবুর বশর সাদ্দাম(রজনীগন্ধা),মো.মোবারক হোসেন মুন্সি(চশমা)ও সুমন মিয়া(টেলিফোন)।নয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আটজন উপস্থিত থাকলেও একজন ছিলেন অনুপস্থিত।সাব ইন্সপেক্টর মাজহারুল ইসলাম তামিমের সঞ্চালনায় সাধারণ ভোটারদের মধ্যে বক্তব্য রাখেন আশরাফ হোসেন খোকন ও নেছার আহমেদ সিকদার।একসময় উপস্থিত ছিলেন বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা

















