Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

খাগড়াছড়ি দীঘিনালার ভেঙ্গে পড়া মাইনী সেতু পরিদর্শন করলেন — কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:28 pm, Tuesday, 7 March 2023
  • 37 বার পড়া হয়েছে

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি ।।

খাগড়াছ‌ড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার মাইনী নদীর সেতু পরিদর্শন করলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ২৯৮ নং আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবাসন ও পূনর্বাসন এবং আভ্যন্তরিণ উদ্ভাস্তু নির্দিষ্টকরণ ও পূনর্বাসন টাস্কফোর্স বিষয়ক চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। দীঘিনালার মাইনী নদীর বেইলি সেতুটি পাথর বোঝাই ট্রাকসহ ধসে পরায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও বাঘাইহাট সাজেক বাবুছড়া সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এই ভেঙ্গে যাওয়া সেতু পরিদর্শনকালে এমপির সফর সঙ্গী ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তাসহ প্রশাসনিক বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শনকালে দ্রুত সময়ের মধ্যে ভেঙ্গে যাওয়া বেইলি সেতুটি সচল করার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তারা। একই সা‌থে বিকল্প ব্রিজ দিয়ে চলছে পর্যটকবাহী ছোট ছোট যানবাহনগুলো।

দীঘিনালা উপজেলা ও স্থানীয়দের সূ‌ত্রে জানা যায়, আজ ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় পাথর বোঝাই একটি ট্রাক উঠে পড়লে বেইলি সেতুটি ভেঙ্গে পড়ে যায় এবং পাথর বোঝাই ট্রাকসহ মাইনী নদীতে পড়ে যায়। তবে এ‌তে হতাহতের কো‌নো ঘটনা ঘটেনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরাফাতুল আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে সেতুটি মেরামত করে যান চলাচলের জন্য সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগকে অনুরোধ করেছেন।

তিনি আরও জানান, বিকল্প হিসেবে সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর থানা বাজারের ফুট ব্রীজ দিয়ে পারাপারের ব্যবস্থ করা হয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা জানান, ধসে পড়া বেইলি সেতুটি দ্রুত সচল করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, দীর্ঘ ৩ দশক (আশির দশকে নির্মিত) আগে অস্থায়ীভাবে নির্মিত মাইনী নদীর বেইলি সেতুটি। ইতোপূর্বেও ২০১৭ সালের ২৭ অক্টোবর কাঠ বোঝাই ট্রাকসহ আরও একবার ভেঙ্গে পড়েছিল এই সেতুটি। সে সময় সাজেক পর্যটন কেন্দ্রসহ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ ৭ দিন পর্যন্ত বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

খাগড়াছড়ি দীঘিনালার ভেঙ্গে পড়া মাইনী সেতু পরিদর্শন করলেন — কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

আপডেট সময় : 07:18:28 pm, Tuesday, 7 March 2023