Dhaka , Saturday, 9 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।। মানুষকে ভালোবাসেন বলেই তাদের টানে আমেরিকা ছেড়ে দেশের এসে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন- দেলোয়ার মোমেন।। শরীয়তপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা কালে জনতার হাতে যুবক আটক।। রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আরাফাতের  নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার।। রূপগঞ্জে নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ।। তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের শিক্ষকতার দুই যুগপূর্তি।। কোম্পানীগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার- স্বামী পলাতক।। নরসিংদী বৃষ্টির কারনে পশুর হাটে বেচা কেনা কম।। মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু।। ঈদুল আযহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি রপ্তানি বন্ধ।। শেখ কামাল আইটি ট্রেনিংয়ে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে রাজাপুরের মশিউর রহমান তামিম।। সুন্দরগঞ্জের দহবন্দ ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ।। কুমিল্লা পিটিআই কর্তৃক সততা নৈতিকতা ও শুদ্ধাচার পুরস্কার পেলেন- তানজুরুন নাহার।। জেলা প্রশাসনের উদ্যোগে সদরপুরে বৃক্ষরোপন কর্মসূচীর শুভ সূচনা।। সড়কতো নয় যেন ধান শুকানোর চাতাল।। তিতাসে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ অনুষ্ঠিত।। ঈদ উপলক্ষে হিলিতে বিনামূল্যে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে চাল বিতারণ।।  পাবনায় হত্যায় মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড।। আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি পিয়াস সম্পাদক ইকবাল।। পাবনা জেলা স্কুল জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয়।। সিলেটে বৃস্পতিবার সকাল থেকে ভারী বৃষ্টিপাত-ফের জলাবদ্ধতার শঙ্কা।। জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রফিক আমার নামে মিথ্যাচার চালাচ্ছে- আবুল বাশার  বাদশা।। নিখোঁজের দুদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ মিলল ঘাটলার নিচে।। ঝালকাঠিতে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন।। সুন্দরগঞ্জে পশুর হাট নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে ৩ রাউন্ড গুলি বিনিময়- পুলিশসহ আহত ১০।। নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু।। পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত আহত -৭ জন।। রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী রফিক সমর্থকদের উপর হামলা।। ৩৬ দিন পর যুবকের লাশ উত্তোলন- ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।। শিবচরে আগুনে ১৩ গরু মারা গেছে।।

জগন্নাথপুরে বাঁধের ক্লোজারে চলছে বাঁশের আড় ও বস্তা বসানোর কাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:57:47 pm, Saturday, 11 March 2023
  • 42 বার পড়া হয়েছে

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।

সুনামগঞ্জের জগন্নাথপুরে বেড়িবাঁধের ক্লোজার গুলোতে বাঁশের আড় বানিয়ে আড়ের ভেতরে মাটির বস্তা বসাতে ব্যস্ত সময় পার করছেন পিআইসিরা। সরকারি বেধে দেয়া সময় ও বর্ধিত সময়ের মধ্যে অধিকাংশ প্রকল্পের মাটিকাটা ও দুর্বাঘাস লাগানোর কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে ক্লোজার গুলোতে বাঁশের আড় দিয়ে বস্তা বসানোর কাজ।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার সবচেয়ে বড় নলুয়ার হাওর ও মইয়ার হাওর সহ সরকারি হিসেবে ১২টি হাওর এবং স্থানীয় হিসেবে ছোট-বড় ৫০ থেকে ৬০টি হাওর-বাওরে ২০ হাজার ৩৪০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। যা থেকে সরকারি উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৫৪৭.৬ মেট্রিকটন ধান। স্থানীয় হিসেবে উৎপাদন এক লাখ মেট্রিকটন ছাড়িয়ে যাবে। এসব হাওরের আগাম বোরো ফসল অকাল বন্যার কবল থেকে রক্ষায় পুরো উপজেলাজুড়ে হাওর ঘুরিয়ে ৫২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে এবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে পৌণে ৭ কোটি টাকা ব্যয়ে ৪৭টি পিআইসি প্রকল্পের মাধ্যমে ২৬ কিলোমিটার বাঁধ নির্মাণ ও মেরামত কাজ করা হয়। বিগত ২০২২ সালের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে বাঁধের কাজ উদ্বোধন হলেও চলতি ২০২৩ সালের জানুয়ারি থেকে প্রতিযোগিতামূলক কাজ চলে। কাজ সম্পন্নের জন্য সরকারি বেধে দেয়া শেষ মেয়াদ ২৮ ফেব্রæয়ারির মধ্যে অধিকাংশ প্রকল্পের মাটিকাটার কাজ শেষ হলেও পুরো কাজ শেষ হয়নি। পরে আরো এক সপ্তাহ সময় বর্ধিত করা হয়। নির্দিষ্ট সময় ও বর্ধিত সময়ের মধ্যে অধিকাংশ প্রকল্পের মাটিকাটা ও দুর্বাঘাস লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে যেসব প্রকল্পে ক্লোজার রয়েছে, সেই ক্লোজার গুলোতে বাঁশের আড় দিয়ে বস্তা বসানোর কাজ। এর আগেও অনেক প্রকল্পের ক্লোজারে বস্তা বসানোর কাজ শেষ হয়েছে।
সরেজমিনে দেখা যায়, নলুয়ার হাওরের পশ্চিমপ্রান্ত ভূরাখালি গ্রাম এলাকার ¯øুইচগেট নামক ক্লোজারে বাঁশের আড় দিয়ে মাটিভর্তি বস্তা বসানোর কাজ চলছে। ৪নং পিআইসি প্রকল্পের মধ্যে পড়েছে এ ঝুঁকিপূর্ণ ক্লোজার। গত বছর চৈত্র মাসে অকাল বন্যার পানির চাপে এ ক্লোজার বাঁধে ফাটল দেখা দিলে বাঁধ রক্ষায় প্রশাসন, পিআইসি ও স্থানীয় কৃষকসহ সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে অতিরিক্ত কাজ করে রক্ষা করা হয়। যে কারণে এবার এ ক্লোজারের দিকে সবার আলাদা নজর ছিল। তাই ভালো মানের কাজ করা হয়েছে। এ বিষয়ে ৪নং পিআইসি কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য রণধীর কান্তি দাস রান্টু বলেন, এবার আর গ্রামবাসীকে মাইকিং করে বাঁধ রক্ষায় টুকরি-কোদাল নিয়ে আসতে হবে না। এ ক্লোজার সহ আমার প্রকল্পে মজবুত কাজ করেছি। এছাড়া ৩নং প্রকল্পের মাটিকাটা ও দুর্বাঘাস লাগানোর কাজ শেষ হয়েছে বলে এ প্রকল্পের সভাপতি হিমানিষ দাস জানান।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান মজুমদার জানান, এবার জগন্নাথপুর উপজেলার সকল হাওরে ২০ হাজার ৩৪০ হেক্টর জমি আবাদ হয়েছে। তা থেকে সরকারি ভাবে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮৪ হাজার ৫৪৭.৬ মেট্রিকটন ধান। এখন শুষ্ক অবস্থা বিরাজ করছে। আগামী সপ্তাহের মধ্যে বৃষ্টিপাত হলে বাম্পার ফলন হবে। তিনি আরো বলেন, আমার দেখা মতে বাঁধের কাজ ভালো হয়েছে। আশা করছি, অকাল বন্যার কবল থেকে হাওরের আগাম বোরো ফলন রক্ষা হবে। ১১ মার্চ শনিবার পাউবো’র জগন্নাথপুর উপজেলা উপ-সহকারি প্রকৌশলী মোহাম্মদ হাসান গাজী বলেন, বর্তমানে হাওর শঙ্কামুক্ত। বাঁধের মাটিকাটা ও দুর্বাঘাস লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে, ক্লোজারে বাঁশের আড় দিয়ে বস্তা বসানোর কাজ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

সিলেট ও শ্রীমঙ্গলে ঝড় ও বজ্রাপাতের সংখ্যা সবচেয়ে বেশি।।

জগন্নাথপুরে বাঁধের ক্লোজারে চলছে বাঁশের আড় ও বস্তা বসানোর কাজ

আপডেট সময় : 06:57:47 pm, Saturday, 11 March 2023