
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হাফেজ মাহবুবুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত সাতটার দিকে উখিয়া উপজেলার ময়নারঘোনা রোহিঙ্গা আশ্রয় শিবিরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মাহবুবুর রহমান (২৬) ক্যাম্প-১৯ এর ডি/৯ ব্লকের বাসিন্দা ছৈয়দ আমিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী ময়নারঘেনা রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের সামনে হাফেজ মাহবুবুর রহমানকে পরপর দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। দুটো গুলিই হাফেজ মাহবুবুর রহমানের বুকে লাগে। তাকে উদ্ধার করে অদূরে এমএসএফ হাসপাতালে ভর্তির সেখানে তার অবস্থা সংকটাপন্ন হলে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহবুবুর রহমানের মৃত্যু হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রোববার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিহত হাফেজ মাহবুবুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানা গেছে

















